এইমাত্র পাওয়া

লংগদুর শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান অধ্যক্ষ ফেরদৌস আলম

রাঙামাটিঃ জাতীয় শিক্ষা সপ্তাহ -২০২৩ এ রাঙামাটির লংগদু উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান হিসাবে মাদ্রাসা পর্যায়ে উপজেলার মাইনীমুখ ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ জনাব মাওঃ মোঃ ফেরদৌস আলম এর নাম নির্বাচিত করেন। তিনি অত্র প্রতিষ্ঠানের শুরু থেকে অত্যান্ত দক্ষতা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। তাহার অত্যান্ত মেধাশ্রম ও দক্ষতার গুনে অত্র এলাকায় মাদ্রাসা শিক্ষা প্রসারে উচ্চ শিক্ষা লাভের সম্ভাবনা তৈরী হয়। গত এক বচ্ছর আগেও এ উপজেলার মাদ্রাসা শিক্ষার ক্ষেত্রে কোন ফাজিল মাদ্রাসা ছিল না। তিনি নিজের দক্ষতার সঙ্গে উপজেলা পর্যায়ে নিজের গড়া প্রতিষ্ঠানকেও শ্রেষ্ঠত্বের দাবীদার করে গড়ে তুলেছেন।

এদিকে লংগদু উপজেলা পর্যায়ে ৫ সদস্যের মূল্যায়ন কমিটি এই নির্বাচন করেন বলে জানান কমিটির সদস্য সচিব ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মোঃ মাকসুদুর রহমান। উপজেলা নির্বাহী অফিসার (ভাঃ) জনাব মোঃ আকিব ওসমান মূল্যায়ন কমিটির আহবায়ক এর দায়িত্ব পালন করেন। গতকাল ১৭ মে ২০২৩ উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের যৌথ স্বাক্ষরিত তালিকা প্রকাশ করা হয়

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩ এ লংগদু উপজেলায় শ্রেষ্ঠ প্রতিষ্ঠান কলেজ নির্বাচিত হয়েছে লংগদু মডেল ডিগ্রি কলেজ, শ্রেষ্ঠ প্রতিষ্ঠান মাদ্রাসা, মাইনীমুখ ইউনিয়ন ইসলামিয়া ফাজিল মাদ্রাসা, শ্রেষ্ঠ প্রতিষ্ঠান স্কুল, রাবেতা মডেল উচ্চ বিদ্যালয়, শ্রেষ্ঠ শিক্ষক কলেজ, অধ্যাপক মোঃ মুছা তালুকদার, লংগদু মডেল ডিগ্রি কলেজ। শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান মাদ্রাসা অধ্যক্ষ মাওঃ মোঃ ফেরদৌস আলম, মাইনীমুখ ইসলামিয়া ফাজিল মাদ্রাসা। শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান স্কুল, জনাব মোঃ নুরুল করিম, রাবেতা মডেল উচ্চ বিদ্যালয়। শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক জনাব সুলতান আহমদ, করল্যাছড়ি রশিদ সরকার উচ্চ বিদ্যালয়। শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক মোঃ নুরুল আলম, মাইনীমুখ ইসলামিয়া ফাজিল মাদ্রাসা ও শ্রেষ্ঠ শিক্ষার্থী লংগদু মডেল ডিগ্রি কলেজের শিক্ষার্থী সুমাইয়া বিনতে সুলতান স্বর্ণা নির্বাচিত হয়েছন।

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩ এ লংগদু উপজেলায় মাদ্রাসা পর্যায়ে মাইনীমুখ ইসলামিয়া ফাজিল মাদ্রাসা শ্রেষ্ঠ মাদ্রাসা ও অধ্যক্ষ মাওঃ মোঃ ফেরদৌস আলম শ্রেষ্ঠ মাদ্রাসা প্রধান নির্বাচিত হওয়ায় উপজেলা স্বাধীনতা শিক্ষক পরিষদ, মাধ্যমিক শিক্ষক সমিতি, মাইনীমুখ ইসলামিয়া ফাজিল মাদ্রাসা পরিচালনা কমিটি সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষক সংগঠন অভিনন্দন জানিয়েছেনl

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৯/০৫/২০২৩    

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তা’য়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.