নিউজ ডেস্ক।।
জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩ উপলক্ষ্যে ২০২৩ সালের গফরগাঁও (ময়মনসিংহ) এর শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নিবাচিত হয়েছেন গফরগাঁও খায়রুল।রাহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. নূরুজ্জামান। এ নিয়ে তিনি ৯মবার গফরগাঁও উপজেলার শ্রেষ্ট শিক্ষক নিবাচিত হয়েছেন।
তিনি ২০০৫ খ্রিঃ খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে যোগদানের মাধ্যমে শিক্ষকতা শুরু করেন। দীর্ঘ ১৮ বছরের শিক্ষকতা জীবনে তিনি শ্রেণি পাঠদান যথাযথ পালন ছাড়াও বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকর্মী, শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে সুসম্পর্ক রক্ষাসহ শিক্ষা সহায়ক বিভিন্ন কার্যক্রমে নিজেকে নিয়োজিত রেখেছেন। তার মধ্যে সৃজনশীলতার ছাপ বরাবরই লক্ষনীয়। তিনি নিজেকে লেখালেখি ও প্রকাশনার সাথে সম্পৃক্ত রেখেছেন ।
তার সম্পাদনায় বিদ্যালয়ের বাৎসরিক ম্যাগাজিন ও জেএসসি-এসএসসি পরীক্ষার্থীদের স্মরণিকা নিয়মিত প্রকাশিত হচ্ছে। তিনি জাতীয় দৈনিক, সাপ্তাহিক ও মাসিক পত্রিকায় বিভিন্ন বিষয়ে নিয়মিত লেখালেখি করেন। তিনি নিয়মিত ডিজিটাল কন্টেন্ট তৈরি ও শ্রেণি কক্ষে মাল্টিমিডিয়া ব্যবহার করেন। তার প্রচেষ্ঠায় বিদ্যালয়ের ওয়েবসাইট পরিচালিত হয়ে আসছে।
তিনি উপজেলা আইসিটি প্রশিক্ষণ ও রিসোর্স সেন্টারে আইসিটি বিষয়ে শিক্ষক প্রশিক্ষক হিসেবে দায়িত্বরত আছেন। তিনি কারিকুলাম বিস্তরণ-২০২২ এর শিক্ষক প্রশিক্ষক হিসেবে ময়মনসিংহ জেলায় সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন। তিনি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড- ঢাকা ও ময়মনসিংহ এর জেএসসি ও এসএসসির পরীক্ষার একজন প্রধান পরীক্ষক হিসেবেও দায়িত্ব পালন করে আসছেন।
শিক্ষকতার পাশাপাশি তিনি ধর্মীয় ও সামাজিক কর্মকান্ডে নিজেকে নিয়োজিত রেখেছেন। তিনি ২০০৯ সালে ধর্ম মন্ত্রনালয় কর্র্তৃক ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ ইমামের পুরস্কার সহ ২০০৯ এবং ২০১০ সালে গফরগাঁও উপজেলার (মাধ্যমিক পর্যায়ে) শ্রেষ্ঠ শিক্ষকের পুরস্কারে পুরস্কৃত হন এবং ২০১৭, ২০১৮ ও ২০১৯ সালে পরপর তিনবছর ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক (মাধ্যমিক) নির্বাচিত হয়েছেন। তিনি এটুআই কর্তৃক ২০১৮ সাল থেকে আইসিটি জেলা এ্যাম্বাসেডর হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তিনি বিটিটি কোর্সে প্রথম স্থান অধিকার করে গফরগাঁও উপজেলার আইসিটি শিক্ষক প্রশিক্ষকের দায়িত্বও পালন করেছেন।
তিনি আইসিটি বিষয়ে অধিকতর প্রশিক্ষণ গ্রহণের জন্য বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রনালয় কর্তৃক জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৯ এ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক হিসেবে ২০১৯ সালে দক্ষিণ কোরিয়ায় ১৫ দিনের সরকারি সফর করেন। তিনি করোনা কালীন সময়ে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অনলাইন ক্লাসে সংযুক্ত রাখার জন্য ম্যাসেঞ্জার গ্রুপ, হোয়াটআপ গ্রুপ এ যুক্ত করেছেন। তাছাড়া বিদ্যালয়ের ফেইজবুক পেজে ও জুমে নিয়মিত ক্লাস নিয়েছেন এবং এমএমসিতে প্রতিবেদন দাখিল করেছেন।
করোনাকালীন সময়ে বাংলাদেশে প্রথম অনলাইনে ক্লাস নেয়ার জন্য প্রতিষ্ঠিত- “ময়মনসিংহ অনলাইন স্কুল” এর প্রতিষ্ঠাতা সদস্য ও এই স্কুলের অনলাইন ক্লাসের সূচনা লগ্ন থেকে তিনি নিয়মিত ক্লাস নিয়েছেন। তাছাড়া তাঁর উদ্যোগে গফরগাঁও উপজেলায় গফরগাঁও উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এর সমন্বয়ে “গফরগাঁও অনলাইন স্কুল” প্রতিষ্ঠিত ও পরিচালিত হয়েছে ।
শিক্ষা ক্ষেত্রে অসামান্য অবদান স্বরুপ তিনি ময়মনসিংহ জেলা প্রশাসক কর্তৃক “সেরা অনলাইন পারফর্মার” ও “সেরা অনলাইন নেতৃত্ব প্রদানকারী’র পুরস্কারও লাভ করেছেন।
তার পিতা- বীরমুক্তিযোদ্ধা মরহুম মোঃ আবদুছ ছালাম, মাতা- নূরজাহান বেগম গৃহিনী। তিনি দুই কন্যা সন্তানের জনক।
তিনি একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় ও শিক্ষকতার মহান পেশায় সর্বদা নিজেকে নিয়োজিত রাখার প্রত্যায় ব্যক্ত করেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
