ঢাকাঃ ঘূর্ণিঝড় মোখার কারণে স্থগিত হওয়া গত সোমবারের (১৫ মে) বিএড প্রথম সেমিস্টারের শিখন ও শিখনযাচাই বিষয়ের পরীক্ষা আগামী ১৩ জুন অনুষ্ঠিত হবে।
বুধবার (১৭ মে) স্থগিত হওয়া ওই পরীক্ষার নতুন সূচি প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়।
পরীক্ষা নিয়ন্ত্রক বদরুজ্জামান স্বাক্ষরিত নতুন সূচিতে জানানো হয়, ১৩ জুন (মঙ্গলবার) বিএড প্রথম সেমিস্টারের শিখন ও শিখনযাচাই (বিষয় কোড-৮১২২০৫) পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা শুরু হবে দুপুর ২টায়।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৮/০৫/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তা’য়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
