মো. জামিল বাসারঃ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং প্রধান শিক্ষকদের নিয়োগ যোগ্যতা স্নাতক, একই নিয়োগ যোগ্যতা থাকা সত্ত্বেও নিয়োগবিধিতে সহকারী শিক্ষকদের ১৩ তম,প্রধান শিক্ষকদের ১১তম গ্রেড দিয়ে নিয়োগবিধী প্রনয়ণ করা হয়েছে। স্নাতক যোগ্যতায় ১৩তম বা ১১তম গ্রেডে বাংলাদেশের কোনো দপ্তরেই এরকম নিয়োগবিধী নেই। সকল মন্ত্রণালয় বা অধিদপ্তরের নিয়োগবিধীতে স্নাতক যোগ্যতায় বা এরচেয়ে কম যোগ্যতায়ও ১০ম/৯ম গ্রেড রেখে নিয়োগবিধী প্রণয়ন করা হয়েছে।
এখন প্রশ্ন হলোঃ দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ বিশ্ববিদ্যালয় গুলো থেকে অনার্স-মাস্টার্স করে শিক্ষক হিসেবে যারা আসছে এবং আসবে তাদের কি অপরাধ? শুধুমাত্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদেরকে রাষ্ট্রীয়ভাবে বৈষম্যের মধ্যে রেখে দেওয়া বাংলাদেশের সংবিধানের সাথে সাংঘর্ষিক নয় কি?
পৃথিবীর সকল দেশেই শিক্ষা সেক্টরকে গুরুত্বসহকারে দেখা হয়। শিক্ষায় প্রচুর বিনিয়োগ করা হয়। মেধাবীদের আকর্ষণীয় বেতনের মাধ্যমে শিক্ষকতা পেশায় আকৃষ্ট করা হয়। আমরা স্বাধীনতার ৫০ বছর পরে এসে যখন মধ্যম আয়ের দেশ হিসেবে আত্মপ্রকাশ করেছি এবং ২০৪১ সালে একটি উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখছি,ঠিক সেই সময়ে এদেশে শিক্ষায় সর্বনিম্ন বিনিয়োগ। একজন উচ্চশিক্ষিত শিক্ষক তৃতীয় শ্রেণীর কর্মচারী।
সার্কভুক্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশের প্রাথমিক শিক্ষকদের সর্বনিম্ন বেতনে এবং কি তৃতীয় শ্রেণীর কর্মচারী করে রাখা হয়েছে।প্রকৃতপক্ষে একটি রাষ্ট্র উন্নত সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করতে গেলে শিক্ষা ব্যবস্থা হতে হবে বিশ্বমানের।
অতএব, শিক্ষাখাতে শিক্ষা গবেষকদের অনুপ্রবেশ ঘটিয়ে,শিক্ষাখাতকে সর্বোচ্চ পপ্রাধান্য দিয়ে শিক্ষকদের সম্মান ও সম্মানি বৃদ্ধি করে শিক্ষাখাতকে বিশ্বমানের করে গড়ে তুলতে ডিজিটাল বাংলাদেশের রুপকার উন্নত সমৃদ্ধশীল স্মার্ট রাষ্ট্রের স্বপ্নদ্রষ্টা মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নিকট আকুল আবেদন রইলো।
লেখকঃ সহকারী শিক্ষক,বওলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ধনবাড়ী,টাংগাইল।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১০/০৫/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তা’য়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
