একাধিক বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের ডিগ্রি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২১ সালে ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্সের দ্বিতীয় বর্ষে এক বা একাধিক বিষয়ে অকৃতকার্য (এফ গ্রেড) শিক্ষার্থীদের শর্তসাপেক্ষে বিশেষ বিবেচনায় ডিগ্রি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দিচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়।

বুধবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ২০১৩-১৪ ও ২০১৪-১৫ শিক্ষাবর্ষের যে সকল শিক্ষার্থী এক বা একাধিক বিষয়ে অকৃতকার্য (এফ গ্রেড) হয়েছে তারাও বিশেষ বিবেচনায় ডিগ্রি পরীক্ষায় অংশগ্রহণের জন্য ফরম পূরণের সুযোগ পাবেন।

শর্তগুলোর মধ্যে জানানো হয়, ২০১৩-১৪ ও ২০১৪-১৫ শিক্ষাবর্ষে এক বা একাধিক কোর্সে অকৃতকার্য শিক্ষার্থীরা ৫ হাজার টাকা ফি দেওয়ার মাধ্যমে শুধু ২০২১ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষ পরীক্ষায় ফরম পূরণের সুযোগ পাবে। এ ক্ষেত্রে রেজিস্ট্রেশন নবায়নের কোনো প্রয়োজন হবে না। তবে পরীক্ষায় অংশগ্রহণ করতে ব্যর্থ হলে বা পরীক্ষায় অংশগ্রহণ করে অকৃতকার্য হলে এসব শিক্ষার্থী কোনো অবস্থাতেই পরবর্তী পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবে না। বিস্তারিত তথ্যের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট দেখতে বলা হয়েছে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১০/০৫/২০২৩

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তা’য়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.