নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ অধীনস্ত কলেজগুলোতে অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষার সময়সূচি ঘোষণা করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়।
আগামী ১৪ জুন থেকে এই পরীক্ষা শুরু হবে। এই পরীক্ষা শেষ হবে ১ আগস্ট।
বুধবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ঘোষিত সময়সূচি অনুযায়ী প্রতিদিন দুপুর ১টা ৩০ মিনিট থেকে পরীক্ষা শুরু হবে।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, বিস্তারিত সময়সূচি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.nu.ac.bd) পাওয়া যাবে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১০/০৫/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তা’য়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
