যশোর শিক্ষা বোর্ডের কর্মকর্তার বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক, যশোরঃ সরকারি চাকরি দেয়ার নামে প্রতারনার মাধ্যমে দুই লাখ টাকা আত্মসাতের অভিযোগে যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের উপসচিব জাহানারা খাতুন ঝর্না এবং তার স্বামী আব্দুল মান্নানের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে।

মঙ্গলবার (৮ মে) ভুক্তভোগী যশোর উপশহরের ৭৮ নম্বর বাড়ির বাসিন্দা তৌহিদ হোসেন বিপ্লবের স্ত্রী নার্গিস সুলতানা এই মামলা করেছেন। অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মারুফ আহমেদ মামলা গ্রহণ করে তদন্ত পূর্বক প্রতিবেদন দাখিলের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কে আদেশ দিয়েছেন। বাদী এবং বিবাদী একই এলাকার বাসিন্দা।

বাদী নার্গিস সুলতানা মামলায় বলেছেন, আসামি জাহানারা খাতুন ঝর্না যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের উপসচিব পদে চাকরি করেন। বাদী এমএ পাস করে বেকার বসে আছেন। আসামি তাকে প্রাইমারির শিক্ষক অথবা শিক্ষাবোর্ডে চাকরি দিতে পারবে বলে জানান। শুধু তাই নয় চাকরি দিতে ৬ লাখ টাকা ঘুষ দিতে হবে বলেও জানান। এক বছরের মধ্যে চাকরি দেওয়ার শর্তে ঘুষের দুই লাখ টাকা অগ্রিম এবং বাকি টাকা নিয়োগপত্র পেয়ে দিতে হবে। আসামির কথায় রাজি হলে সোনালী ব্যাংকের চেকের মাধ্যমে তাকে দুই লাখ টাকা দেন আসামি ঝর্নাকে। কিন্তু চাকরি না দিয়ে আজ না কাল বলে ঘুরাতে থাকেন। গত ১ মে বেলা ১১টার দিকে আসামি ঝর্নাকে দেওয়া টাকা ফেরৎ চাইলে তিনি অস্বীকার করেন।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১০/০৫/২০২৩

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তা’য়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.