কুমিল্লাঃ জেলার বরুড়া উপজেলার হাজী নোয়াব আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নকল করতে বাধা দেওয়া এবং কেন্দ্রে কড়াকড়ি পাহারা দেওয়ার অভিযোগ এনে শিক্ষকদের উপর হামলা করেছে শিক্ষার্থীরা।
মঙ্গলবার (৯ এপ্রিল ) সকালে চলিত এসএসসি পরীক্ষার সাধারণ গণিত পরীক্ষা চালাকালীন দায়িত্বরত শিক্ষক, পুলিশ ও ছাত্রদের সংঘাতে পুলিশ সদস্যসহ ৭ জন আহত হয়েছে।
মঙ্গলবার (৯ এপ্রিল) রাত ৯টায় বিষয়টি নিশ্চিত করেন বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফিরোজ হোসেন। তিনি বলেন, ‘হাজী নোয়াব আলী উচ্চ বিদ্যালয়ের গোলযোগের খবর পেয়ে আমরা সাথে সাথে ব্যবস্থা নিয়েছি। দ্রুত বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে আনা হয়েছে। পরীক্ষার খাতা ছিনিয়ে নেবার সময়ও পরীক্ষা শেষে বেশ কয়েকজন উচ্ছৃঙ্খল শিক্ষার্থী ও বহিরাগতরা মিলে উত্তরপত্র ছিনিয়ে নেবারও চেষ্টা করে বর্তমানে পরিবেশ নিয়ন্ত্রণ আছে।’
একই সময় মহেশপুর আজিজিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে খাতা নিয়ে আসার পথে কে বা কারা ইটপাটকেল নিক্ষেপ করলে নুরুল ইসলাম নামে একজন কনস্টেবল আহত হয়। বরুড়া উপজেলায় মঙ্গলবারের পরীক্ষায় শিক্ষার্থী ও শিক্ষকসহ ১৩ জন কে বিভিন্ন কেন্দ্র থেকে বহিষ্কার করেছে প্রশাসন।
অংক পরীক্ষা শেষে খাতা টানার অভিযোগ এনে কয়েকজন পরীক্ষার্থী এক শিক্ষকের মোটরসাইকেলের গ্লাস ভাংচুর করে। এতে পুলিশ বাধা দিলে কয়েকজন পরীক্ষার্থী ও বহিরাগতদের মাঝে ইটপাটকেল ও ধাওয়া পাল্টা দাওয়া হয়।
এতে সজিব হোসেন ( ২১), তাজুল ইসলাম (১৫), মোহাম্মদ আলী (৩৮), উদয় (১৭), ফাহাদ (১৭), মো. ফারুক (২১) আহত হয়েছে। মো. ফারুক হোসেন কে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হসপিটালে পাঠানো হয়েছে।
বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্র সচিব মোঃ মেধাদ উদ্দিন বলেন, নকল মুক্ত সুন্দর পরিবেশে পরীক্ষা হয়েছে। পরীক্ষা শেষে বহিরাগত কিছু লোকজন পরীক্ষা হলের বাহিরে গোলযোগ করেছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে।
বরুড়া উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা আফরিন মুস্তফা বলেন, নকল মুক্ত পরিবেশে পরীক্ষা হয়েছে। দায়িত্ব অবহেলার কারণে কয়েকজন শিক্ষক কে অব্যহতি দেওয়া হয়েছে। টের পেয়ে পুলিশ সেগুলো রক্ষা করে শিক্ষা বোর্ডে পাঠানোর ব্যবস্থা করে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১০/০৫/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তা’য়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
