আবুল হোসেন বাবলু।।
সুষ্ঠু-শান্তিপূর্ণভাবে ও কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে নকল মুক্ত পরিবেশে সারা দেশের ন্যায় বিভাগীয় নগরি রংপুরেও শুরু হয়েছে জেএসসি ও জেডিসি পরীক্ষা।

আজ শনিবার (০২ নভেম্বর) সকাল ১০ টায় পরীক্ষা শুরু হয়ে বেলা ১টা পর্যন্ত চলে। রংপুর জেলার ৮ উপজলায় ৬৬টি কেন্দ্রে জেএসসি ও জেডিসিতে ৫৬ হাজার ৫শ ৫৬জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এর মধ্যে জেএসসির ৫১টি কেন্দ্রে ৪৮ হাজার ৮শ ৩৭ জন এবং জেডিসির ১৫টি কেন্দ্রে ৭ হাজার ৭শ ১৯জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এ জন্য সকাল থেকে বলা ২টা পর্যন্ত পরীক্ষা কেন্দ্রের ২শ গজের মধ্যে জনসাধারনের প্রবেশ নিষিদ্ধ করেছে পুলিশ।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
