আফতাবুজ্জামান তাজ, হিলি (দিনাজপুর) প্রতিনিধি : সমবায় শক্তি সমবায় মুক্তি এমন স্লোগানে দিনাজপুরের হিলিতে র্যালী ও আলোচনাসভার মধ্য দিয়ে ৪৮তম জাতীয় সবমায় দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষ্যে হাকিমপুর উপজেলা সমবায় অফিসের আয়োজনে আজ শনিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বর হতে একটি বর্নাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি হিলি স্থলবন্দরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে আবারও একই স্থানে গিয়ে শেষ হয়।

পরে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের শুভ সুচনা করা হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা চেয়ারম্যান হারুন উর রশীদের সভাপতিত্বে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রাফিউল আলম, ভাইসচেয়ারম্যান শাহিনুর রেজা, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সোহরাব হোসেন, উপজেলা সমবায় অফিসার মাহবুবর রহমানসহ অনেকে। সভায় বক্তারা সমবায় দিবসের তাৎপর্য তুলে ধরে বিভিন্ন বক্তব্য রাখেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল