এইমাত্র পাওয়া

ঘাটাইলে লায়ন্স ক্লাব প্রতিবন্ধীদের শিক্ষা উপকরণ বিতরণ

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি আব্দুল লতিফ ।।
টাঙ্গাইলের ঘাটাইলে লায়ন্স ক্লাব অব ঢাকা ইনফিনিটি এর উদ্যোগে অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে । শনিবার (২ নভেম্বর) বিকেলে উপজেলার দড়ি চৈথট গ্রামে রান ডেভলপমেন্ট আব্দুল আজিজ সরকার অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ে এ শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

এ উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল লাইন্স ক্লাবের সাধারণ সম্পাদক মিসেস ফারাহ হাছান তিথি ।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.কে. এম. মেহেদী হাসান রাজুর পরিচানলায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,অধ্যাপক মো. মতিউর রহমান খান ।


বিশেষ অতিথি ছিলেন,সিলেটের যুগ্মসচিব এডিসি কাস্টমস মো. শফিউর রহমান খান নোবেল,ক্লাব সদস্য লায়ন মোহাম্মদ আব্দুল জব্বার,ক্লাব প্রেসিডেন্ট লায়ন মো. মেহেদী হাসান,মোহাম্মদ আশরাফুল আলম, নজরুল ইসলাম,আ: বাছেদ,মুজিবুর রহমান,ইউপি সদস্য মো .দেলোয়ার হোসেন লেবু,প্রতিষ্ঠাতা সভাপতি আ:আজিজ সরকার প্রমুখ।
আলোচনা শেষে শিক্ষা উপরকরন হিসেবে ব্যাগ, পানির পট, টিফিন বক্স, চেয়ার এবং প্রজেক্টর বিতরণ করা হয়।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.