মোঃ রিয়াজুল ইসলাম, জেলা প্রতিবেদক, পটুয়াখালী: জেলার বাউফলে ফারজানা আক্তার (১০) নামে চতুর্থ শ্রেণীর এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (০৪মে) সকালে উপজেলার ৭নং বগা ইউনিয়নের চন্দনবাড়িয়া গ্রামের চৌকিদার বাড়ীর নিজবাসা থেকে ফারজানার লাশ উদ্ধার করা হয়।
নিহত ফারজানা ওই গ্রামের আবুল হোসেন সিকদারের মেয়ে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বৃহস্পতিবার ভোরে ফারজানার ভাই ইমরান বাড়ির পাশে মুগডাল তুলতে যায়। সকাল ৯টার দিকে ভাত খাওয়ার জন্য বাসায় ফিরে ফারাজানাকে ঘরের চালার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখে ডাক চিৎকার শুরু করেন। এ সময় বাসায় অন্য কেউ ছিল না। খবর পেয়ে বগা পুলিশ ফাঁড়ির এসআই বাদল কৃষ্ণ ঘটনাস্থলে পৌঁছে ফারজানার লাশ উদ্ধার করেন।
বাউফল থানার ওসি আরিচুল হক ডেইলি ক্যাম্পাসকে বলেন, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই ছাত্রী গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করে থাকতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে ও তদন্ত সাপেক্ষে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৪/০৫/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তা’য়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
