নরসিংদীঃ জেলার রায়পুরায় মেয়েকে নিয়ে স্কুলে যাওয়ার পথে বাসচাপায় মা ও মেয়ে নিহত হয়েছে। মঙ্গলবার (২ মে) সকাল ৯টায় উপজেলার মরজালে পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর সামনে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো মরজাল বাসস্ট্যান্ড এলাকার মৃত শাহাবুদ্দিনের মেয়ে শান্তা আক্তার (২৫) ও নাতি নিশি (৬)।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নিশি স্থানীয় হলি ফ্লাওয়ার স্কুলের শিশু শ্রেণি ছাত্রী। সকাল ৯টার দিকে মেয়েকে নিয়ে মা শান্তা ঢাকা-সিলেট মহাসড়ক পার হয়ে স্কুলে যাচ্ছিলেন। এ সময় ঢাকাগামী তিশা পরিবহনের একটি বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে শিশু নিশির মৃত্যু হয়। গুরুতর আহত শান্তাকে হাসপাতালে নেওয়ার পথে মারা যান।
এদিকে আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে নিহত মা ও মেয়ের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। স্থানীয়রা বাসটি জব্দ করে, তবে চালক পালিয়ে গেছে। ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাম্মেল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
মরজাল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান জানান, বাসচাপায় মা ও মেয়ের মৃত্যুর ঘটনাটি দুঃখজনক। পুলিশ লাশ পরিবারের কাছে হস্তান্তর করেছে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০২/০৫/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
