ঝালকাঠিঃ জেলার নলছিটিতে নকলে প্রত্যক্ষভাবে সহযোগিতা করার দায়ে এ কে আজাদ নামের এক শিক্ষককে ১০ হাজার টাকার অর্থদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি অসদুপায় অবলম্বনের দায়ে এক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিলন চাকমা পরিচালিত ভ্রাম্যমাণ আদালত মঙ্গলবার শিক্ষকদের এ দণ্ড দেন।
অর্থদণ্ডপ্রাপ্ত এ কে আজাদ নলছিটি উপজেলার ভৈরবপাশা দাখিল মাদরাসার কম্পিউটার শিক্ষক।
পরীক্ষার সঙ্গে সংশ্লিষ্টরা জানান, নলছিটি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের মাদরাসা কেন্দ্রে নকলের মহোৎসব চলছিল। খবর পেয়ে ঝালকাঠি জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিলন চাকমা কেন্দ্রে প্রবেশ করেন। তিনি এক শিক্ষককে নকলে সহযোগিতা করতে দেখে তাৎক্ষণিক তাকে ১০ হাজার টাকা জরিমানা এবং দায়িত্ব থেকে প্রত্যাহার করেন। এ সময় অসদুপায় অবলম্বনের দায়ে সরমহল দাখিল মাদরাসার এক পরীক্ষার্থীকে বহিষ্কার করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
কেন্দ্র সুপার মাওলানা মো. বাহাউদ্দিন নাসিম জানান, পরীক্ষা কেন্দ্রে এক শিক্ষক পরীক্ষার্থীদের সহযোগিতা করার অপরাধে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাকে ১০ হাজার টাকা জরিমানা করার পাশাপাশি দায়িত্ব থেকে প্রত্যাহার করেছেন। সম্পূর্ণ নকল মুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণ করার জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট নির্দেশ দিয়েছেন, আমরা সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করেছি।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০২/০৫/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
