এইমাত্র পাওয়া

এসএসসি পরীক্ষা খারাপ হওয়ায় শিক্ষকের মেয়ের আত্মহত্যা

জামালপুরঃ জেলার সদর উপজেলায় বুশরা বরকত উল্লাহ বর্ষা নামে এক শিক্ষার্থী সিলিং ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। জানা গেছে এসএসসি পরীক্ষা খারাপ হওয়ায় এ ঘটনা ঘটিয়েছেনি তিনি।

সোমবার (১ মে) সকালে সদর উপজেলার রানাগাছা ইউনিয়নের নান্দিনার কুমারিয়ায় নিজ শয়ন কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত বুশরা বটতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো.বরকত উল্লাহর মেয়ে এবং বাঁশচড়া ইউনিয়নের বটতলা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।

পরিবার ও সহপাঠী সূত্রে জানা যায়, মেধাবী শিক্ষার্থী হিসেবে বুশরা সকলের কাছেই পরিচিতি ছিলেন। গতকাল রবিবার এসএসসির বাংলা পরীক্ষা শেষে হল থেকে বের হয়ে তার সহপাঠীদের জানান, ‘সবগুলো প্রশ্নের উত্তর দিতে পারেননি।

সহপাঠীরা জানান, পরীক্ষা শেষে তারা অটোরিকশা করে নান্দিনা নেকজাহান গার্লস স্কুল অ্যান্ড কলেজ পরীক্ষা কেন্দ্রে থেকে বাড়ি ফিরে আসেন। পরীক্ষা খারাপ হওয়ায় গতকাল থেকেই বুশরা মানসিকভাবে বিষণ্ণ ছিলেন। সকালে মা ও বড় বোন রান্নার কাজে ব্যস্ত থাকায় বুশরা সিলিং ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ জানান, শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ দাফনের অনুমতি দেয়া হয়েছে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০১/০৫/২০২৩  

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.