এইমাত্র পাওয়া

চট্টগ্রামে এসএসসি পরীক্ষার্থী দেড় লাখের বেশি

চট্টগ্রামঃ রবিবার, ৩০ এপ্রিল থেকে শুরু হচ্ছে ২০২৩ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা। চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে ২১৬ কেন্দ্রে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবার এসএসসি পরীক্ষায় ১ হাজার ১০৭টি প্রতিষ্ঠানের ১ লাখ ৫৪ হাজার ৭৬৯ পরীক্ষার্থী অংশ নিচ্ছে। সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে চট্টগ্রাম শিক্ষাবোর্ড।

চট্টগ্রাম শিক্ষাবোর্ড সূত্রে জানা গেছে, গত বছর ২০২২ সালের চেয়ে এবার পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে ৫ হাজার ৫৭ জন। এবারের মোট পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ৫৪ হাজার ৭৬৯ জন। এর মধ্যে ৬৮ হাজার ২৭০ জন ছাত্র ও ৮৬ হাজার ৪৯৯ জন ছাত্রী। তিন বিভাগেই পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে। এ বছর বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষায় অংশ নিচ্ছে ৩৪ হাজার ৩২ জন। মানবিক থেকে ৫৯ হাজার ৫৩৩ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ৬১ হাজার ২০৪ জন পরীক্ষার্থী।

২০২২ সালের এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে ৩০ হাজার ৩৭১ জন, মানবিক বিভাগ থেকে ৫৯ হাজার ১৩৭ জন ও ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ৬০ হাজার ২০৪ জন অংশ নিয়েছিল ।

এবার চট্টগ্রাম জেলায় পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ৬ হাজার ৮৮৫ জন। তা ছাড়া কক্সবাজার জেলায় ২৪ হাজার ৩৩০ জন, পার্বত্য জেলা রাঙ্গামাটি থেকে ৮ হাজার ৭৪২ জন, খাগড়াছড়ি থেকে ৯ হাজার ৮৬৬ জন এবং বান্দরবান থেকে ৪ হাজার ৯৪৫ জন।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৯/০৪/২০২৩  

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.