ঢাকাঃ সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতায় অযোগ্য শিক্ষার্থীদের স্ট্যাটাস পরিবর্তনের মাধ্যমে নিষ্ক্রিয়করণ তালিকা তৈরি করার নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট৷ ২০২৩ সালের সপ্তম থেকে দশম এবং ১২শ শ্রেণির উপবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে এ বাছাই প্রক্রিয়া চলবে৷
গত বৃহস্পতিবার এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট৷ এতে সই করেছেন ট্রাস্টের সমন্বিত উপবৃত্তি কর্মসূচির স্কিম পরিচালক মোহাম্মদ আসাদুল হক৷
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের আওতায় বাস্তবায়নাধীন সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতায় ২০২৩ সালের উপবৃত্তি প্রাপ্ত সপ্তম থেকে দশম শ্রেণি এবং ১২শ শ্রেণিতে ৪৫ শতাংশ এর নিচে কম নম্বর প্রাপ্তি, ৭৫ শতাংশ এর নিচে ক্লাসে উপস্থিতি, শেষ একাডেমিক স্তর ৮ম/১০ম/১২শ, বিবাহিত ও অন্যান্য কারণে উপবৃত্তি প্রাপ্তির অযোগ্য শিক্ষার্থীদের স্ট্যাটাস পরিবর্তন করে নিস্ক্রিয় করার অনুরোধ করা হলো৷
এতে আরও বলা হয়, সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতায় ২০২৩ সালের সপ্তম থেকে দশম শ্রেণি এবং ১২শ শ্রেণির জানুয়ারি-জুন/২০২৩ কিস্তির উপবৃত্তির অর্থ বিতরণের লক্ষ্যে উপরিউক্ত এক বা একাধিক কারণে অযোগ্য শিক্ষার্থীদের এইচএসপি-এমআইএস-এ শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান কর্তৃক স্ট্যাটাস পরিবর্তনের মাধ্যমে নিষ্ক্রিয়করণ কার্যক্রম আগামী ৭ মে ২০২৩ তারিখের মধ্যে আবশ্যিকভাবে সম্পূর্ণ করতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত নয় এমন শিক্ষার্থীদের অবশ্যই নিষ্ক্রিয় করতে হবে।
শিক্ষার্থীর স্ট্যাটাস পরিবর্তন করে নিষ্ক্রিয় করার নিয়মাবলী-
> এইচএসপি-এমআইএস এর ইউআরএল (লিংক): hsp.pmeat.gov.bd/HSP-MIS/login
> মেনুবার ‘উপবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থী’ বাটনে ক্লিক করুন
> ‘শিক্ষার্থী স্ট্যাটাস পরিবর্তন’ বাটনে ক্লিক করুন
> ‘খুজুন’ বাটনে ক্লিক করুন
> যে সব শিক্ষার্থী অযোগ্য হবে তাদের ‘সম্পাদন’ (কলম আইকন) বাটনে ক্লিক করুন
> ‘শিক্ষার্থীর বর্তমান স্ট্যাটাস’ অপশনে ড্রপডাউন বক্সে ‘নিষ্ক্রিয়’ অপশন সিলেক্ট করুন
> স্ট্যাটাস পরিবর্তনের কারণ যেমন-৪৫ শতাংশ এর নিচে কম নম্বর প্রাপ্তি, ৭৫ শতাংশ এর নিচে ক্লাসে উপস্থিতি, শেষ একাডেমিক স্তর ৮ম/৯ম/১০ম, বিবাহিত, অন্যান্য নির্বাচন করতে হবে
> পরবর্তীতে মন্তব্যের ঘরে নিস্ক্রিয়করণের সুনির্দিষ্ট কারণ উল্লেখ করতে হবে
> সর্বশেষ ‘সংরক্ষণ’ বাটনে ক্লিক করলে সফল মেসেজ প্রদর্শিত হবে।
নির্দেশনায় বলা হয়, সংশ্লিষ্ট উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তার তাওতাধীন সব শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানগণ কর্তৃক অযোগ্য শিক্ষার্থীদের নিষ্ক্রিয়করণের বিষয়টি নিশ্চিতকরণে নিবিড় মনিটরিং করবেন।
জানা গেছে, নির্ধারিত সময়ের মধ্যে উপবৃত্তি প্রাপ্তির অযোগ্য শিক্ষার্থীদের নিষ্ক্রিয়করণে ব্যর্থ হলে অথবা কোনো অযোগ্য শিক্ষার্থীদের নিষ্ক্রিয়করণে ব্যর্থ হলে অথবা কোনো অযোগ্য শিক্ষার্থী উপবৃত্তি পেলে সৃষ্ট যে কোনো সমস্যার জন্য সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান দায়ী থাকবেন।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৯/০৪/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
