নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ প্রতি বছরের মতো আগামী ৬ মে থেকে শুরু হচ্ছে জাতীয় শিক্ষা সপ্তাহ প্রতিযোগিতা। এদিন থেকে প্রতিষ্ঠান পর্যায়ের প্রতিযোগিতা শুরু হবে। চলবে ১৫ জুন পর্যন্ত।
অন্যদিকে আগামী ৩০ এপ্রিল থেকে শুরু হচ্ছে এসএসসি ও সমমান পরীক্ষা। এ পরিস্থিতিতে যেসব প্রতিষ্ঠানে এসএসসি পরীক্ষা চলবে সে প্রতিষ্ঠানগুলো জাতীয় শিক্ষা সপ্তাহ প্রতিযোগিতার ভেন্যু হিসেবে ব্যবহার করা যাবে না বলে জানিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। তবে, যেদিন এসএসসি পরীক্ষা নেই সেদিন ওইসব প্রতিষ্ঠানের প্রতিযোগিতার আয়োজন করা যাবে।
বুধবার (২৬ এপ্রিল) জাতীয় শিক্ষা সপ্তাহ প্রতিযোগিতার সূচি প্রকাশ করা হয়েছে। সূচিতে এসএসসি পরীক্ষা চলা শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিযোগিতা ভেন্যু হিসেবে ব্যবহার না করতে বলেছে অধিদপ্তর।
শিক্ষা সপ্তাহের সূচি অনুযায়ী, ৬ ও ৭ মে শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। আর ১৩ ও ১৪ মে উপজেলা ও ঢাকা মহনগরীর ২৫টি থানা পর্যায়ের, ২০ ও ২১ মে জেলা পর্যায়ের, ২৭ ও ২৮ মে বিভাগ ও ঢাকা মহানগর পর্যায়ের এবং ৫ ও ৬ জুন জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ১৫ জুন প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণের আয়োজন করা হবে।
গত ২৫ এপ্রিল অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আনোয়ারুল আউয়াল খান স্বাক্ষরিত সূচিতে বলা হয়েছে, যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে এসএসসি পরীক্ষা চলমান থাকবে সেসব শিক্ষাপ্রতিষ্ঠানে সময়সূচির মধ্যে যেদিন পরীক্ষা নেই সেদিন সে প্রতিষ্ঠানের প্রতিযোগিতার আয়োজন করবে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসাররা প্রতিষ্ঠান পর্যায়ের প্রতিযোগিতার আয়োজনের বিষয়টি নিশ্চিত করবেন। যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে এসএসসি পরীক্ষা চলবে সেসব শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিযোগিতার ভেন্যু হিসেবে ব্যবহার করা যাবে না।
জাতীয় শিক্ষা সপ্তাহ প্রতিযোগিতার অনুষ্ঠানে সব বিভাগীয় কমিশনারদের, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, মাদরাসা শিক্ষা অধিদপ্তর, কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, সব জেলা প্রশাসক, সব বোর্ডের চেয়ারম্যানরা উপস্থিত থাকবেন।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৭/০৪/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
