এইমাত্র পাওয়া

সিলেটে ঝড়, শিলাবৃষ্টি

সিলেটঃ তীব্র তাপদাহের পর সিলেটে বুধবার রাতে ঝড়, বৃষ্টি ও শিলাবৃষ্টি হয়েছে। রাত সাড়ে ১০টার দিকে প্রবল বেগে ঝড় ও বৃষ্টি শুরু হয়। কিছুক্ষণ পর হয় শিলাবৃষ্টি। তবে ২০-২৫ মিনিটের মধ্যেই থেমে যায় ঝড়-বৃষ্টি।

বৃষ্টিতে শীতল পরশ পেয়েছে সিলেটবাসী। বৃষ্টি থেমে গেলে অসহ্য গরম অনেকটা কমেছে।

বুধবার ইফতারের পর সিলেটের ঈদ বাজারে ছিল ক্রেতার উপচেপড়া ভিড়। মার্কেট-বিপনি বিতান নারী, শিশুসহ সব বয়সী ক্রেতায় মুখর। তীব্র গরম উপেক্ষা করেই তারা কেনাকাটা করছিলেন। রাত ১০টার দিকে আকাশে কালো মেঘের ঘনঘটা শুরু হয়। এর কিছুক্ষণ পরই শুরু হয় ঝুম বৃষ্টি। এতে পথচারীরা দৌড়ে মার্কেট-বিপনি বিতানে গিয়ে অবস্থান নেন। অনেকে বৃষ্টিতে ভিজলেও তাদের চোখেমুখে ছিল স্বস্তি।

সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ মোহাম্মদ সজিব হোসেন জানান, সিলেটে বৃষ্টির আভাস আমরা আগেই দিয়েছিলাম। বুধবার রাতে বৃষ্টি হয়েছে। তিনি আরও জানান, সিলেট বিভাগের অনেক এলাকায় বৃহস্পতিবার থেকে আগামী রবিবার পর্যন্ত ঝড়-বৃষ্টি হতে পারে। অর্থাৎ ঈদের দিনেও সিলেটে বৃষ্টি সম্ভাবনা রয়েছে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২০/০৪/২০২৩     

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.