নীলফামারীঃ যে মা সন্তানদের বড় করে তুলেছেন, সেই মাকে অত্যাচার করে বাড়ি থেকে বের করে দিয়েছেন দুই ছেলে। দিনের পর দিন ভিক্ষা করে এনে খোলা আকাশের নিচে এই বৃদ্ধা মা বসবাস করছেন। মর্মান্তিক এ ঘটনাটি জেলার ডিমলা উপজেলা সদর ইউনিয়নের উত্তর তিতপাড়া গ্রামের। এ নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে।
জানা যায়, ওই গ্রামের মৃত পামোর উদ্দিনের স্ত্রী মেহেরবানু (৭৫)। তার দুই ছেলে দুই মেয়ে। মেয়েরা স্বামীর সংসার নিয়ে ব্যস্ত। দুই ছেলের মধ্যে বড় মোহসীন (৫০) ব্যবসায়ী ও ছোট ছেলে ফজিবর (৪০) কৃষক ও ভ্যানচালক। বাবার রেখে যাওয়া বসতভিটায় তারা থাকেন ও আবাদি জমিতে ফসল উৎপাদন করে সংসার চালান। বড় ছেলে কৃষক ও ক্ষুদ্র ব্যবসা করেন। তার পাকা তিনটি রুম রয়েছে। ছোট ছেলে কৃষক ও ভ্যানচালক। স্বামীর ভিটাতেই এই বৃদ্ধা দুই ছেলের সঙ্গে থাকলেও তাকে ভিক্ষা করে নিজের খাবার জোটাতে হতো।
সম্প্রতি দুই ছেলের মধ্যে বিরোধ সৃষ্টি হলে মামলা পর্যন্ত হয়। বড় ছেলে মাকে তার পক্ষে সাক্ষ্য দিতে বলে ও ছোট ছেলে তার পক্ষে মাকে থাকতে বলে। বৃদ্ধা মা দুই ছেলের বিরোধ মেটানোর চেষ্টা করে ব্যর্থ হয়ে কোনো ছেলের পক্ষে মামলায় সাক্ষ্য দিতে অপারগতা প্রকাশ করেন। এতে দুই ছেলেই তাদের মাকে বাড়ি থেকে বের করে দেয়।
গতকাল বুধবার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার পেলে তোলপাড় সৃষ্টি হয়। পরে ডিমলা থানা-পুলিশের সহায়তায় ওই বৃদ্ধাকে তার ছোট ছেলে ঘরে তুলে নেয়।
ডিমলা খানার ওসি লাইছুর রহমান জানান, বিষয়টি জানার পর গতকাল দুপুরে ঘটনাস্থলে গিয়ে সত্যতা পাওয়া যায়। বড় ছেলেকে খুঁজে পাওয়া যায়নি। তবে ছোট ছেলেকে পাওয়া যাওয়ায় সে তার ভুল বুঝতে পেরে মাকে তার ঘরে তুলে নেয় বলে জানায়।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২০/০৪/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
