টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে চার নারীর মৃত্যু

টাঙ্গাইলঃ জেলার কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে মা-মেয়ে সহ চারজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয় আরও একজন। বুধবার ৬টার দিকে উপজেলার মীরহামজানী এলাকায় একতা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ভূঞাপুরের নিকরাইল দাস পাড়া এলাকার বাসন্তী, আরতী রানী দাস, শান্তি রানী ও শিল্পী রানী। শান্তি রানী ও শিল্পী রানী সম্পর্কে মা-মেয়ে।

পুলিশ ও স্থানীয়রা জানান, দিনাজপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেনটি ঢাকার দিকে যাচ্ছিল। হতাহতরা জাকাতের কাপড়ের জন্য রেললাইন ধরে সল্লা যাচ্ছিল। ট্রেনটি কালিহাতী উপজেলার মীরহামজানী এলাকায় পৌঁছালে ট্রেনে কাটা পড়ে ওই চার নারী নিহত হয়। এ সময় আহত হন আরও এক নারী। নিহতদের লাশ রেললাইনের পাশেই পড়ে রয়েছে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৯/০৪/২০২৩     

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.