এইমাত্র পাওয়া

কওমির কেন্দ্রীয় পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৭৬.০৯ শতাংশ

শিক্ষাবার্তা ডেস্ক, ঢাকাঃ বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ-এর ৪৬তম কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এবারের গড় পাসের হার ৭৬.০৯।

শনিবার (১৫ এপ্রিল) দুপুরে রাজধানীর যাত্রাবাড়ী ভাঙ্গাপ্রেসে বেফাক মিলনায়তনে (নতুন ভবন) ফলাফল ঘোষণা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বেফাকের সভাপতি মাওলানা মাহমুদুল হাসান, মহাসচিব মাওলানা মাহফুজুল হক, সহ-সভাপতি মাওলানা মুসলেহ উদ্দীন গহরপুরী, মুফতি মনসূরুল হক, মুফতি ফয়জুল্লাহ, মহাপরিচালক মাওলানা উবায়দুর রহমান খান নদভীসহ ঢাকার প্রসিদ্ধ মাদ্রাসাসমূহের মুহতামিম ও বেফাকের গুরুত্বপূর্ণ সদস্য, কর্মকর্তা এবং অন্যান্য বিভাগীয় দায়িত্বশীরা।

এতে ছাত্র-ছাত্রী মিলিয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা দুই লাখ ৮২ হাজার ৯২৬ জন। চলতি বছর বিগত বছরের তুলনায় পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৪৯ হাজার ৭১০ জন বেশি।

এর আগে গত ২২ ফেব্রুয়ারি বেফাকের ৪৬তম কেন্দ্রীয় পরীক্ষা শুরু হয়। এতে অংশ নেয় মাদ্রাসার বালক ও বালিকা শাখার ছয় স্তরের শিক্ষার্থীরা। এই পরীক্ষায় অংশগ্রহণ করে দেশের ১২ হাজার ৮৬০টি পুরুষ ও মহিলা মাদ্রাসা।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৫/০৪/২০২৩        

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.