এইমাত্র পাওয়া

ইবির একক ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, পরীক্ষা জুনে

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ অবশেষে চূড়ান্তভাবে গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা থেকে বের হয়ে গেল ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)। এই বিশ্ববিদ্যালয়ে ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা স্বতন্ত্র পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

গত বৃহস্পতিবার (১৩ এপ্রিল) এই ভর্তি বিজ্ঞপ্তি চূড়ান্ত করার উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয়ে একটি সভা অনুষ্ঠিত হয়। এরপর বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ. এম আলী হাসান স্বাক্ষরিত ভর্তি বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৫/০৪/২০২৩        

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.