এইমাত্র পাওয়া

তিন শিক্ষার্থীকে রাস্তায় লাঠি দিয়ে পেটালেন শিক্ষক

শিক্ষাবার্তা ডেস্কঃ নওগাঁর মান্দা উপজেলার গোয়ালমান্দা উচ্চ বিদ্যালয়ের তিন শিক্ষার্থীকে তুচ্ছ বিষয় নিয়ে প্রকাশ্যে লাঠি দিয়ে মারধর করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীরা থানায় অভিযোগ দায়ের করলেও এখন পর্যন্ত অভিযুক্তদের বিরুদ্ধে পুলিশ কোনো আইনি পদক্ষেপ নেয়নি বলে ভুক্তভোগীরা জানান।

অভিযোগ সূত্রে জানা গেছে, গোয়ালমান্দা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির দুই শিক্ষার্থী রাব্বি ও তুহিনের মাঝে দ্ব›েদ্বর সৃষ্টি হলে সেটি মিটমাট করে দেন ওই বিদ্যালয়ের আরেক সাবেক শিক্ষার্থী ও দাশপাড়া ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী তারেক।

ঘটনাটি জানতে পেরে গত ৬ এপ্রিল ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক বকুল হোসেন আকন্দ, ব্যবস্থাপনা কমিটির সদস্য সামছুল মৃধা, আবু বাক্কার ও ছানোয়ার হোসেন গোয়ালমান্দা সøুইসগেট সংলগ্ন একটি দোকানের বারান্দায় প্রকাশ্যে লাঠি দিয়ে অতর্কিতে মারপিট করেন ওই তিন শিক্ষার্থীকে। মারপিট করার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে।

বিষয়টির সুষ্ঠু বিচার পাওয়ার আশায় তারেক বাদী হয়ে মান্দা থানায় লিখিত অভিযোগ দায়ের করলেও এখন পর্যন্ত ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে পুলিশ কোনো আইনগত ব্যবস্থা নেয়নি বলে ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান।

এই বিষয়ে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরে আলম সিদ্দিকী বলেন, অভিযোগের বিষয়ে আমার কিছুই জানা নেই। আমি খোঁজ-খবর নিয়ে তদন্তসাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করব।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৪/০৪/২০২৩       

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.