এইমাত্র পাওয়া

চার দফা দাবিতে আলটিমেটাম শিক্ষক সমিতির

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রামঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য ড. শিরীণ আখতারকে চার দফা দাবি পূরণের জন্য পবিত্র ঈদুল ফিতরের ছুটি পর্যন্ত আলটিমেটাম দিয়েছে শিক্ষক সমিতি। দাবি পূরণ না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দিয়েছেন শিক্ষক নেতারা। গতকাল বৃহস্পতিবার সকালে উপাচার্যকে এ সময় দেওয়া হয়।

দাবিগুলো হলো- ডিন, প্রভোস্ট ও একাডেমিক কাউন্সিল ক্যাটাগরিতে সিন্ডিকেট প্রতিনিধি নির্বাচন, নিয়োগবাণিজ্য সম্পৃক্ত অডিও কেলেঙ্কারিতে জড়িত ব্যক্তিদের শাস্তির আওতায় আনা, নিয়মবহির্ভূত নিয়োগ ও যোগ্য শিক্ষকদের পদোন্নতি না হওয়ার সমস্যা সুরাহা।

শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মোস্তাফিজুর রাহমান সিদ্দিকী বলেন, উপাচার্যকে গত মাসের ১৩ তারিখ আমাদের দাবি জানিয়ে পত্র দিই। তিনি সে সময়ও আমাদের আশ্বাস দেন দাবি পূরণের। এর পর থেকে এখন পর্যন্ত দাবি পূরণের কোনো অগ্রগতি আমরা দেখিনি। তাই আমাদের সিদ্ধান্ত, আমরা ঈদুল ফিতরের পর জোরালো আন্দোলনে যাব।

এই বিষয়ে কথা বলতে উপাচার্য ড. শিরীণ আখতারকে একাধিকবার ফোন করা হলে তিনি কল রিসিভ করেননি। এ ছাড়া তাকে খুদেবার্তা পাঠানো হলেও উত্তর পাওয়া যায়নি। এমনকি কার্যালয়ে গিয়েও দেখা করা সম্ভব হয়নি।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৪/০৪/২০২৩       

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.