নিজস্ব প্রতিবেদক, রাজশাহীঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নতুন ছাত্র উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম সাউদ।
বৃহস্পতিবার (১৩ এপ্রিল) দুপুরে সদ্য বিদায়ী ছাত্র উপদেষ্টা এম. তারেক নূরের কাছ থেকে দায়িত্ব গ্রহণ করেন তিনি।
ড. মো. জাহাঙ্গীর আলম সাউদ ১৯৯৭ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসেবে যোগ দেন। ইতোপূর্বে তিনি বিশ্ববিদ্যালয়ের মতিহার হলের প্রাধ্যক্ষ ও সিন্ডিকেট সদস্যসহ কয়েকটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তিনি মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজের স্টিয়ারিং কমিটির নির্বাচিত সদস্য।
দায়িত্ব গ্রহণ শেষে নতুন ছাত্র উপদেষ্টা ড. মো. জাহাঙ্গীর আলম সাউদ ঢাকা পোস্টকে বলেন, আমাদের এই দপ্তরটা যেহেতু শিক্ষার্থীদের সঙ্গে সম্পর্কিত সেহেতু আমরা চেষ্টা করে যাব শিক্ষার্থীদের সব ধরনের সহযোগিতা করতে। তাদের প্রয়োজনগুলো পূরণ করার চেষ্টা করবো। তিনি নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনে শিক্ষক, শিক্ষার্থী ও প্রশাসনের সহযোগিতা কামনা করেন।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৩/০৪/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
