কারিগরি শিক্ষকদের বৈশাখী ভাতার চেক ছাড়

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ এমপিওভুক্ত কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের ১৪৩০ বঙ্গাব্দের ২০ শতাংশ বৈশাখী ভাতার চেক ছাড় করেছে কারিগরি শিক্ষা অধিদপ্তর। বৈশাখী ভাতা চেক অনুদান বণ্টনকারী ব্যাংকগুলোতে পাঠানো হয়েছে। শিক্ষক-কর্মচারীর আগামী ১৩ এপ্রিল পর্যন্ত ও বৈশাখী ভাতার টাকা তুলতে পারবেন।

মঙ্গলবার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে কারিগরি শিক্ষা অধিদপ্তর।

আদেশের স্মারক নম্বর : ৫৭.০৩.০০০০.০৯১.২০.০০৫.২৩-৫১৪,৫১৫,৫১৬,৫১৭ তারিখ: ১০.০৪.২০২৩

২০১৯ খ্রিষ্টাব্দ থেকে বৈশাখী ভাতা পাওয়া শুরু করেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। ২০১৮ খ্রিষ্টাব্দের ৮ নভেম্বর বেসরকারি শিক্ষক-কর্মচারীদের জন্য বৈশাখী ভাতা ও ৫ শতাংশ ইনক্রিমেন্ট দেয়ার ঘোষণা দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এমপিওভুক্ত প্রায় পাঁচ লাখ শিক্ষক-কর্মচারী পহেলা বৈশাখ বাংলা নববর্ষ উপলক্ষে মূল বেতনের ২০ শতাংশ বৈশাখী ভাতা পাচ্ছেন।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১১/০৪/২০২৩

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.