নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ ইষ্টার সানডে, বাংলা নববর্ষ, শব-ই-কদর, জুমাতুল বিদা, ইদুল ফিতর উপলক্ষে ২৩ দিনের ছুটি ঘোষণা করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কর্তৃপক্ষ।
বুধবার (৫ এপ্রিল) রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে ৩ এপ্রিল রেজিস্ট্রার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ইষ্টার সানডে, বাংলা নববর্ষ,জুমাতুল বিদা, শব-ই-কদর, ইদ-উল-ফিতর উপলক্ষে ৯ এপ্রিল থেকে আগামী ২৭ এপ্রিল পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস বন্ধ থাকবে। যদিও ৭, ৮ এপ্রিল ও ২৮, ২৯ এপ্রিল দু-দিন করে (শুক্র-শনি) বিশ্ববিদ্যালয়ের সাপ্তাহিক বন্ধ থাকায় শিক্ষার্থীরা মোট বন্ধ পাচ্ছেন ২৩ দিন।
প্রসঙ্গত, এ সময়ে বিশ্ববিদ্যালয়ের জরুরি পরিসেবা (বিদ্যুৎ, পানি, গ্যাস, টেলিফোন, ইন্টারনেট, নিরাপত্তা, পরিষ্কার- পরিচ্ছন্নতা ইত্যাদি) চালু থাকবে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৫/০৪/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
