এইমাত্র পাওয়া

গুচ্ছ ভর্তি পরীক্ষায় যাচ্ছে না বুটেক্স

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ আসন্ন ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে গুচ্ছ পদ্ধতিতে জিএসটি সিস্টেমে ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছে না বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স)।

বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার কাবেরি মজুমদার। এবার দেশের গুটিকয়েক পাবলিক বিশ্ববিদ্যালয় গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা না নিলেও অধিকাংশ বিশ্ববিদ্যালয় একগুচ্ছ পরীক্ষা পদ্ধতিতে অংশ নিচ্ছে।

জানা যায়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি দেশের সব বিশ্ববিদ্যালয়কে একগুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়ার আহ্বান জানান। কিন্তু, বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) টেক্সটাইল বিশেষায়িত বিশ্ববিদ্যালয় হওয়ায় এমন একগুচ্ছ পদ্ধতিতে জিএসটি সিস্টেমে ভর্তি পরীক্ষা নিবেন না। তবে আগামী শিক্ষাবর্ষে দেশের সব বিশ্ববিদ্যালয়কে গুচ্ছ পদ্ধতিতে যাওয়া হতে পারে।

এই বিষয়ে বুটেক্সের চতুর্থ বর্ষের কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলে জানা যায়, শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলেও তা ফলপ্রসূ হয়নি। দেখা গেছে, নাম করা বিশ্ববিদ্যালয়গুলো ৩-৪ বার ওয়েটিং লিস্ট দিয়ে শিক্ষার্থীদের ভর্তি করাতে হয়েছে। যাহা বিশ্ববিদ্যালয়ের জন্য ভোগান্তি এবং একই সঙ্গে মেধাবী শিক্ষার্থী বাছাই করতে অসুবিধা হচ্ছে। বুটেক্স গুচ্ছ পদ্ধতিতে যায়নি এইটা বিশ্ববিদ্যালয়ের জন্য সুখকর একটা বিষয়। এতে করে বিশ্ববিদ্যালয় সঠিক এবং যথাযথ মেধাসম্পন্ন শিক্ষার্থী বাছাই করতে পারবে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৫/০৪/২০২৩

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.