নিজস্ব প্রতিবেদক, খাগড়াছড়িঃ অবশেষে জেলার দীঘিনালা উপজেলার সীমান্তবর্তী ১৬টি পাহাড়ি গ্রামের শিক্ষার্থীরা পেল মাধ্যমিক শিক্ষার সুযোগ। উপজেলা সদর থেকে প্রায় ৪৫ কিলোমিটার দূরে অবস্থিত বাবুছড়া ইউনিয়ন। এ এলাকায় দুর্গম পাহাড়ি গ্রামে অতীতে ছিল না মাধ্যমিক শিক্ষার কোনো সুযোগ-সুবিধা। তাই শিক্ষাক্ষেত্রে পিছিয়ে পড়েছিল দুর্গম এসব গ্রামের মানুষ।
সম্প্রতি জেলা প্রশাসকের আর্থিক সহযোগিতায় ১৬ গ্রামের শিক্ষার্থীদের মাধ্যমিক শিক্ষার সুযোগ সৃষ্টির লক্ষ্যে নির্মাণ করা হয় একটি নিম্ন মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান। প্রতিষ্ঠানের নামকরণ করা হয় ‘নাড়াইছড়িমুখ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়’।
গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় আনুষ্ঠানিকভাবে নবনির্মিত এ শিক্ষাপ্রতিষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আরাফাতুল আলম।
এ সময় ইউএনও বলেন, ‘শিক্ষা, শান্তি, সম্প্রীতি, উন্নয়নে আমরা সমৃদ্ধ দীঘিনালা গড়তে চাই। এ ক্ষেত্রে দুর্গম পাহাড়ি এলাকায় বসবাসরত লোকজনকে বাদ দিয়ে সমৃদ্ধ দীঘিনালা গড়া সম্ভব নয়। তাই শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগসহ দুর্গম জনপদের মানুষের সামগ্রিক উন্নয়নে সরকার ও প্রশাসন প্রতিশ্রুতিবদ্ধ। নবনির্মিত এই শিক্ষাপ্রতিষ্ঠান তারই বহিঃপ্রকাশ।’
এ সময় বাবুছড়া ইউপি চেয়ারম্যান সন্তোষ জীবন চাকমা, ইউআরসি মাইন উদ্দিন প্রমুখ বক্তব্য দেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনন্ত চাকমা বলেন, এই বিদ্যালয় প্রতিষ্ঠার মাধ্যমে এ অঞ্চলের মানুষের স্বপ্ন পূরণ হয়েছে। ১৪ জন শিক্ষার্থী নিয়ে বিদ্যালয়ের কার্যক্রম শুরু হয়েছে বলে জানান তিনি।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৫/০৪/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
