নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) জুলাই-২০২৩ সেশনে এফসিপিএস সাব–স্পেশালিটিতে ভর্তির আবেদন প্রকাশ করা হয়েছে। নির্ধারিত ফরমে আবেদন করতে হবে।
বিএসএমএমইউর ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বিএসএমএমইউর রিপ্রোডাকটিভ এন্ডোক্রাইনোলজি অ্যান্ড ইনফার্টিলিটি, ফিটো ম্যাটারন্যাল মেডিসিন, গাইনোকোলজিক্যাল অনকোলজি, সার্জিক্যাল অনকোলজি, কলোরেক্ট্রাল সার্জারি ও হেপাটোবিলিয়ারি সার্জারি সাব-স্পেশালিটিতে প্রশিক্ষণ গ্রহণে ইচ্ছুক এমএস/এফসিপিএস (অবস অ্যান্ড গাইনি/জেনারেল সার্জারি) ডিগ্রিপ্রাপ্ত সরকারি, বেসরকারি ও বিএসএমএমইউ প্রার্থীদের কাছ থেকে জুলাই-২০২৩ সেশনের জন্য নির্ধারিত ফরমে আবেদন আহ্বান করা যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে আবেদনপত্র ডাউনলোড করা যাবে।’
আবেদনপত্র পূরণ করে ৩০ এপ্রিল বেলা আড়াইটার মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র এবং পূবালী ব্যাংক লিমিটেড, শাহবাগ অ্যাভিনিউ শাখায় ‘বিএসএমএমইউ অ্যাডমিশন ফান্ড হিসাব নম্বর-০৯৪৭১০২০০১৭৩১’–এ ৩ হাজার টাকা জমাদানের রসিদসহ রেজিস্ট্রার কার্যালয়ে দাখিল করতে হবে।
**বিজ্ঞপ্তটি দেখতে ক্লিক করুন
*আবেদন ফরমের জন্য ক্লিক করুন এখানে
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৫/০৪/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
