শিক্ষাবার্তা ডেস্ক, ঢাকাঃ মার্কিন যুক্তরাষ্ট্রের স্টাডি অফ ইউনাইটেড স্টেটস ইনস্টিটিউট স্কলার প্রোগ্রামের আওতায় ভিজিটিং স্কলার হিসেবে মনোনয়ন পেয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. ফরিদ হোসেন।
তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের মর্যাদাপূর্ণ স্টাডি অফ ইউনাইটেড স্টেটস ইন্সটিটিউট প্রোগ্রামের আওতায় ইনস্টিটিউট অন ইউএস ফরেন পলিসি স্কলার হিসেবে যুক্তরাষ্ট্রের এডুকেশন এন্ড কালচারাল অ্যাফেয়ার্স ব্যুরো অফ দা ইউএস ডিপার্টমেন্ট অফ স্টেট কর্তৃক মনোনীত হয়েছেন। ড. হোসেন উক্ত প্রোগ্রামে অংশগ্রহণের জন্য ২০২৩ সালের জুন মাসে যুক্তরাষ্ট্রের গমন করবেন।
ড. হোসেন মনে করেন ভিজিটিং স্কলার প্রোগ্রাম বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করবে এবং বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্র সম্পর্কে জনগণের ইতিবাচক মনোভাব ত্বরান্বিত করবে।
উল্লেখ্য, ড. ফরিদ হোসেন জাপান সরকারের মেক্সট সরকারের স্কলারশিপের আওতায় ন্যাশনাল গ্রাজুয়েট ইনস্টিটিউট ফর পলিসি স্টাডিজ থেকে পাবলিক পলিসির উপর স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেন এবং এডুকেশন ইউনিভার্সিটি অফ হংকং থেকে চীনের সফট পাওয়ার ডিপ্লোমেসি এবং দক্ষিণ এশিয়ায় এর প্রভাবের উপর পিএইচডি ডিগ্রী অর্জন করেন। বর্তমানে তিনি হংকং পলিটেকনিক ইউনিভার্সিটির অ্যাপ্লাইড সোশ্যাল সায়েন্স বিভাগে ভিজিটিং স্কলার হিসেবে কাজ করছেন।
দেশে এবং বিদেশের বিখ্যাত একাডেমিক জানালে ড. হোসেনের উল্লেখযোগ্য প্রকাশনা রয়েছে। তার গবেষণার মূল বিষয় চীনের কূটনীতি, আন্তর্জাতিক রাজনৈতিক অর্থনীতি এবং চীন- যুক্তরাষ্ট্র সম্পর্ক।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/৩০/০৩/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
