নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের আন্তবিভাগ বদলির আবেদন চলছে। আর আজ মঙ্গলবার ২৮ মার্চ পর্যন্ত আবেদন করতে পারবেন শিক্ষকেরা। অনলাইনে নির্ধারিত সার্ভারে লগইন করে শিক্ষকেরা আন্তবিভাগ বদলির আবেদন করতে পারছেন। তবে সিটি করপোরেশনে বদলির আবেদন করা যাবে না।
একই সঙ্গে ৩১ মার্চের মধ্যে বদলির কার্যক্রম শেষ করতে মাঠপর্যায়ের শিক্ষা কর্মকর্তাদের বলেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। আন্তবিভাগ বদলিতে শিক্ষকেরা সর্বোচ্চ তিনটি করে স্কুল পছন্দের সুযোগ পাবেন। এসব তথ্য জানিয়ে আদেশ জারি করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
এর আগে অধিদফতরের সহকারী পরিচালক নাসরিন সুলতানা স্বাক্ষরিত আদেশে বলা হয়, ২৬ থেকে ২৮ মার্চ পর্যন্ত শিক্ষকরা অনলাইনে আন্তঃবিভাগ (সিটি করপোরেশন ছাড়া) শিক্ষা প্রতিষ্ঠানে বদলি হতে আবেদন করতে পারবেন। ২৯ মার্চ উপজেলা শিক্ষা অফিসাররা প্রয়োজনীয় কার্যক্রম শেষ করবেন। ৩০ মার্চ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের শিক্ষকদের বদলি সংক্রান্ত কাজ করতে হবে। আর ৩১ মার্চ বিভাগীয় উপপরিচালকরা বদলির সব কার্যক্রম শেষ করবেন।
বদলির আবেদনে তিনটি শর্ত : এদিকে শিক্ষকদের বদলির আবেদনের বিষয়ে তিনটি শর্ত দিয়েছে অধিদফতর। শর্ত হিসেবে বলা হয়েছে, শিক্ষকরা সর্বোচ্চ তিনটি বিদ্যালয় ক্রমানুসারে পছন্দ করবেন। তবে কোনো শিক্ষকের একাধিক পছন্দ না থাকলে একটি বা দু’টি বিদ্যালয় পছন্দ করতে পারবেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বদলির আদেশ জারি হলে তা বাতিলের জন্য পরবর্তীতে কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না।
যাচাইকারী কর্মকর্তাদের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে গত ২২ ডিসেম্বর জারি করা সর্বশেষ সংশোধিত সমন্বিত অনলাইন বদলি নির্দেশিকা অনুযায়ী শিক্ষকদের বদলির আবেদন ও কাগজপত্র যাচাই করতে হবে। কর্মকর্তাদের সতর্কতার সাথে যাচাই করতে হবে। যাচাই করে পাঠানোর পর তা পুনঃবিবেচনা করার আবেদন গ্রহণযোগ্য হবে না।
অধিদফতর আরো জানিয়েছে, আবেদনকারী শিক্ষকের পছন্দক্রম অনুযায়ী বদলি হওয়ার নিশ্চয়তা নেই। একাধিক আবেদনকারীর পছন্দকে সফটওয়্যারের মাধ্যমে নির্বাচিত করা হয়। তাই কোনো হস্তক্ষেপের সুযোগ নেই।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৮/০৩/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
শেয়ার করুন এই পোস্ট
- Share on Facebook (Opens in new window) Facebook
- Share on X (Opens in new window) X
- Share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Share on Telegram (Opens in new window) Telegram
- Share on X (Opens in new window) X
- Share on Pinterest (Opens in new window) Pinterest
- Print (Opens in new window) Print
- Email a link to a friend (Opens in new window) Email
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
