নিজস্ব প্রতিবেদক, ফরিদপুরঃ জেলার বোয়ালমারীতে কোমরে পিস্তল গুঁজে ফেসবুকে ছবি পোস্ট করা উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শুভ্রদেব সিং ওরফে সুদেব সিংকে আটক করেছে পুলিশ।
রবিবার বেলা ৩টার দিকে তাকে আটক করা হয় বলে পুলিশ জানায়।
বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল ওহাব সত্যতা নিশ্চিত করে বলেন, শুভ্রদেব ওরফে সুবেদ সিংকে দুপুর ৩টার দিকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
তিনি বলেন, শুভ্রদেব শনিবার তার ফেসবুকে কোমরে পিস্তল গুঁজে একটি ছবি পোস্ট করেন। ঘটনাটি মিডিয়ায়ও এসেছে। এতে জনমনে ভীতির সৃষ্টি হয়েছে। আমরা তার ওই পিস্তলের বিষয়ে জানতে তাকে থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করছি।
তবে এ ব্যাপারে কোনো মামলা হবে কিনা কিংবা শ্রভ্রদেবকে গ্রেপ্তার করা হবে কিনা এ বিষয়টি তাকে জিজ্ঞাসাবাদের আগে বলা যাচ্ছে না বলে জানান ওসি।
ছাত্রলীগের এই নেতা অবশ্য দাবি করেন, তার ওই পিস্তলটি খেলনা বোয়ালমারীর কাটাগড় মেলার থেকে ভাস্তের জন্য খেলনা পিস্তলটি কিনেছি। যাস্ট শখ করে খেলনা পিস্তল মাজায় গুঁজে ছবি তুলে পোস্ট করেছি। এরপর নানাজন নানা কমেন্ট করার পর ছবিটি ডিলিট করে দিয়েছি।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৬/০৩/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
