শিক্ষাবার্তা ক্যারিয়ার ডেস্ক, ঢাকাঃ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের নিয়ন্ত্রণাধীন স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (এইচইডি)-এ রাজস্ব খাতভুক্ত ১৪তম, ১৬তম ও ২০তম গ্রেডভুক্ত অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে ৬৬ জন। নিয়োগপ্রাপ্তরা বেতন পাবেন জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী। আবেদন করতে হবে অনলাইনে (http://hed.teletalk.com.bd) ৩০ মার্চ ২০২৩ তারিখের মধ্যে।
পদের বিবরণ
১. হিসাবরক্ষক-৪টি
যোগ্যতা : স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্যে দ্বিতীয় শ্রেণির স্নাতক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; তবে সংশ্লিষ্ট ক্ষেত্রে বাস্তব অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
বেতন : ১০২০০-২৪৬৮০ টাকা (১৪তম গ্রেড)
২. অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক-১১টি। যোগ্যতা : (ক) কোনো স্বীকৃত বোর্ড থেকে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
(খ) কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে কম্পিউটারে প্রশিক্ষণপ্রাপ্ত এবং ওয়ার্ড প্রসেসিং/ডাটা এন্ট্রি টাইপিংয়ের সর্বনিম্ন গতি প্রতি মিনিট বাংলায় সর্বনিম্ন ২০ শব্দ এবং ইংরেজিতে সর্বনিম্ন ২০ শব্দ হতে হবে।
বেতন : ৯৩০০-২২৪৯০ টাকা (১৬তম গ্রেড)
হিসাবরক্ষক ও অফিস সহকারী পদে যেসব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন : ঢাকা, নারায়ণগঞ্জ, নরসিংদী, রাজবাড়ী, শরীয়তপুর, টাঙ্গাইল, জামালপুর, কিশোরগঞ্জ, চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, কুমিল্লা, ফেনী, নোয়াখালী, রাঙামাটি, রাজশাহী, জয়পুরহাট, সিরাজগঞ্জ, নওগাঁ, বগুড়া, দিনাজপুর, কুড়িগ্রাম, খুলনা, যশোর, মাগুরা, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, বরিশাল, বরগুনা, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন।
৩. অফিস সহায়ক—৫১টি
যোগ্যতা : কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বেতন : ৮২৫০-২০০১০ টাকা (২০ নং গ্রেড)
অফিস সহায়ক পদে যেসব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন : ঢাকা, মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, গোপালগঞ্জ, মাদারীপুর, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর, চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, কুমিল্লা, খাগড়াছড়ি, ফেনী, লক্ষ্মীপুর, রাঙামাটি, রাজশাহী, জয়পুরহাট, পাবনা, সিরাজগঞ্জ, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, রংপুর, দিনাজপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, ঠাকুরগাঁও, যশোর, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, বাগেরহাট, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মেহেরপুর, পটুয়াখালী, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন।
আবেদনের শর্ত
♦ প্রার্থীদের বয়স ২৮ মার্চ ২০২৩ তারিখে ১৮-৩০ বছরের মধ্যে হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যা এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা ১৮-৩২ বছর।
♦ সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি ছাড়পত্রের মূলকপি জমা দিতে হবে।
♦ একজন প্রার্থী একাধিক পদে আবেদন করতে পারবেন না।
♦ মৌখিক পরীক্ষার সময় সব সনদপত্রের মূলকপি প্রদর্শন করতে হবে এবং পূরণকৃতসহ সত্যায়িত এক সেট ফটোকপি দাখিল করতে হবে। এ ছাড়া জেলার স্থায়ী বাসিন্দার প্রমাণক হিসেবে ইউনিয়ন পরিষদ/পৌরসভা/সিটি করপোরেশন কর্তৃক প্রদত্ত সনদ, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং আবেদনকারী মুক্তিযোদ্ধার পুত্র-কন্যার পুত্র-কন্যা হলে আবেদনকারী যে মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যার পুত্র-কন্যা এ মর্মে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর/পৌরসভার মেয়র/ কাউন্সিলর কর্তৃক প্রদত্ত সনদের সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে। আবেদনকারীকে তাঁর সর্বশেষ অর্জিত শিক্ষাগত যোগ্যতার বিষয়টিও উল্লেখ করতে হবে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৫/০৩/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
