তিটি মানুষ স্বপ্ন দেখে। স্বপ্ন মানুষকে এগিয়ে যেতে সাহায্য করে। তবে বেশিরভাগ ছাত্র-ছাত্রীদের ক্যারিয়ার গড়ার স্বপ্ন থাকে বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হতে।
সম্প্রতি প্রকাশিত চিকিৎসকদের জন্য ৩৯তম বিশেষ বিসিএসে দেশসেরা হয়েছেন নীলিমা ইয়াসমিন। এই বিসিএসে ৪ হাজার ৭৯২ জন চিকিৎসক নেওয়া হয়।
নীলিমা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আবাসিক চিকিৎসক হিসেবে কর্মরত আছেন।
সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজে চিকিৎসাশাস্ত্রে পড়ার সময় বিয়ে হয় নীলিমা ইয়াসমিনের। পড়াশোনার পাশাপাশি সংসারের চাপ। সেই চাপকে তিনি উতরে গিয়ে ফলাফলে হয়েছেন সবার সেরা।
যুক্তরাজ্য থেকেও পেয়েছেন বিশেষ স্বীকৃতি। তাঁর এই ফল এখন অনেকের কাছেই অনুপ্রেরণা। সংসার, সন্তান—সবকিছু সামলে তিনি পড়াশোনা করেই এই সফলতা অর্জন করেছেন।
নীলিমা বলেন, ‘মেডিকেলে যখন তৃতীয় বর্ষে পড়ি, তখন বিয়ে হয়। বিয়ের পর সংসারের চাপ তো আছেই; তবে নিজের পড়াশোনাটা করে গেছি ঠিকমতো। আর তার ফলও পেয়েছি হাতেনাতে।’
নীলিমার স্বামী জিহাদুল হকও চিকিৎসক হিসেব কর্মরত। নীলিমা বললেন, ‘স্বামী চিকিৎসক হওয়াতে তিনি সবকিছুতে সহায়তা করেছেন। বিসিএসে আমার ভালো ফলাফলের কৃতিত্ব তাঁরও আছে।’
নীলিমার গ্রামের বাড়ি ফেনী জেলার দাগনভুঞা উপজেলায়। বাবা মোহাম্মাদ হানিফ ছিলেন আমেরিকা প্রবাসী আর মা গৃহিণী। বাবা-মা সব সময় তাঁকে উৎসাহ দিয়েছেন। বাবা ২০১৩ সালে মারা যান।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
