এইমাত্র পাওয়া

দুই অসচ্ছল মেধাবীর লেখাপড়ার দায়িত্ব নিয়েছে ঢাবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৯-২০ শিক্ষাবর্ষে ভর্তির সুযোগ পাওয়া দুই অসচ্ছল মেধাবী শিক্ষার্থী পড়াশুনার দায়িত্ব নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।ওই দুই শিক্ষার্থী হলেন আসমা খাতুন এবং মো. সিয়াম। ২৭ অক্টোবর দুপুরে উপাচার্যের জনসংযোগ দপ্তর থেকে এ খবর নিশ্চিত করা হয়েছে।

জানা গেছে, ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় আসমা খাতুন ৩৬৮তম এবং মো. সিয়াম ৭৮৯তম মেধাস্থান অধিকার করেছেন। আসমার বাড়ি পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার শালবাহান ইউনিয়নে। অন্যদিকে মো. সিয়ামের বাড়ি চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার মতলব পৌরসভার চরনিলী গ্রামে।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক জানিয়েছেন, গত ২৬ অক্টোবর দেশের প্রথম সারির একটি জাতীয় দৈনিকে ‘ঢাবিতে সুযোগ পেয়েও ভর্তি অনিশ্চিত’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশের পর বিষয়টি ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নজরে আসে। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাদের ভর্তি ও পড়াশুনার দায়িত্ব নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.