এইমাত্র পাওয়া
ধর্ম

কোন দেশে কত ঘণ্টা রোজা

নিউজ ডেস্ক।।

পবিত্র রমজান মাস শুরু হতে যাচ্ছে। সিয়াম সাধনার এই মাসে সুবহে সাদিক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত মুসলমানরা সব পানাহার ও ভোগবিলাস থেকে বিরত থাকেন। এতে অঞ্চল ভেদে ১০ থেকে ১৮ ঘণ্টা পর্যন্ত মুসলমানদের রোজা পালন করতে হচ্ছে।

এবছর বাংলাদেশি মুসলিমদের জন্য রোজার সময় ১৪ ঘণ্টা। এছাড়া নরওয়ে, আইসল্যান্ড, ফিনল্যান্ড, সুইডেন, স্কটল্যান্ডে বসবাসকারী মুসলমানরা ১৭ থেকে প্রায় ১৮ ঘণ্টা রোজা রাখবেন।

১৬ ঘণ্টা রোজা রাখতে হবে নেদারল্যান্ডস, পোল্যান্ড, যুক্তরাজ্য, কাজাখস্তান, বেলজিয়ামের মুসলমানদের। আর ১৫ ঘণ্টা রোজা রাখবেন ফ্রান্স, সুইজারল্যান্ড, রোমানিয়া, কানাডা, বুলগেরিয়া, ইতালি, স্পেনে অবস্থানরত মুসলমানরা।

এদিকে পর্তুগাল, গ্রিস, চীন, যুক্তরাষ্ট্র, তুরস্ক, মরক্কো, জাপান, পাকিস্তান, আফগানিস্তান, ইরান, ইরাক, লেবানন, সিরিয়া, মিসর, জেরুজালেম, কুয়েত, ফিলিস্তিন, ভারত, হংকং, বাংলাদেশ, সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত, ইয়েমেনের মুসলমানদের রোজা রাখতে হবে ১৪ ঘণ্টা।

রমজানে ১৩ ঘণ্টা রোজা রাখবেন- ইথিওপিয়া, সেনেগাল, নাইজেরিয়া, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, সুদান, মালয়েশিয়া, কেনিয়া, অ্যাঙ্গোলা, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ব্রাজিল, জিম্বাবুয়ে, দক্ষিণ আফ্রিকার মুসলমানরা।

বিশ্বে সবচেয়ে কম সময় এবার রোজা রাখবেন আর্জেন্টিনা, প্যারাগুয়ে, উরুগুয়ে, অস্ট্রেলিয়া, চিলি ও নিউজিল্যান্ডের মুসলমানরা। এ দেশগুলোতে রোজার সময়কাল ১২ ঘণ্টা।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.