এইমাত্র পাওয়া

একাদশের ১ম বর্ষের রেজিস্ট্রেশন শেষ হচ্ছে কাল

নিজস্ব প্রতিবেক, ঢাকা: একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া নতুন শিক্ষার্থীদের অনলাইনে রেজিস্ট্রেশন কার্যক্রম আগামীকাল সোমবার। 

এর আগে গত রবিবার (৫ মার্চ) থেকে অনলাইনে এসব শিক্ষার্থীর রেজিস্ট্রেশন করার সুযোগ দেওয়া হয়েছে। বিষয়টি জানিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।

জানা গেছে, আগামীকাল ২০ মার্চ বিকেল ৫টার মধ্যে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের তথ্য অনলাইনে পাঠাতে হবে প্রতিষ্ঠানগুলোকে।

শিক্ষা বোর্ডগুলো জানিয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানগুলো ভর্তির ওয়েবসাইটে (http://www.xiclassadmission.gov.bd/) কলেজ প্যানেলে লগইন করে একাদশ শ্রেণিতে ভর্তি করা শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন সম্পন্ন করবেন। ২০ মার্চ বিকেল ৫টার মধ্যে রেজিস্ট্রেশনের তথ্য অনলাইনে পাঠাতে হবে।

বোর্ড আরও জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে কলেজ অনলাইনে ভর্তিকৃত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন করতে না পারলে জটিলতার জন্য বোর্ড দায়ী থাকবে না।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৯/০৩/২০২৩

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.