নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ চতুর্থ গণবিজ্ঞপ্তিতে বিভিন্ন বেসরকারি শিক্ষক পদে নিয়োগ সুপারিশের জন্য নির্বাচিত প্রথম থেকে পঞ্চম নিবন্ধনে উত্তীর্ণ প্রার্থীদের সনদ চায় বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন (কর্তৃপক্ষ)। আগামী ৩০ মার্চের মধ্যে প্রথম থেকে পঞ্চম শিক্ষক নিবন্ধনে উত্তীর্ণ শিক্ষক পদে নিয়োগ সুপারিশের জন্য নির্বাচিত প্রার্থীদের শিক্ষক নিবন্ধন ও শিক্ষাগত যোগ্যতার সনদ এনটিআরসিএতে জমা দিতে হবে। বৃহস্পতিবার এ তথ্য জানিয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
এনটিআরসিএর পরিচালক কাজী কামরুল আহছান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চতুর্থ গণবিজ্ঞপ্তিতে প্রথম থেকে পঞ্চম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ যেসব প্রার্থী বিভিন্ন পদে প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন তাদের শিক্ষক নিবন্ধন পরীক্ষার সনদ ও নিবন্ধন পরীক্ষায় আবেদনের সময় দাখিল করা সব শিক্ষাগত যোগ্যতার সনদ যাচাই করা প্রয়োজন। এসব সনদের সত্যায়িত অনুলিপি ও তথ্য আবশ্যিকভাবে আগামী ৩০ মার্চের মধ্যে এনটিআরসিএর কার্যালয়ে জমা দিতে বলা হলো।
জানা গেছে, চতুর্থ গণবিজ্ঞপ্তিতে বিভিন্ন শিক্ষক পদে নিয়োগ সুপারিশের জন্য প্রাথমিকভাবে নির্বাচিত প্রথম থেকে পঞ্চম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের শিক্ষক নিবন্ধন সনদ ও সব শিক্ষাগত যোগ্যতার সনদ সত্যায়িত করে এনটিআরসিএর কার্যালয়ে জমা দিতে হবে। এর সঙ্গে নির্ধারিত ছকে প্রার্থীদের তথ্য অন্তুর্ভুক্ত করে দিতে হবে। ছকে প্রার্থীর রোল ও ব্যাচ, নির্বাচিত পদের নাম, প্রার্থীর নাম ও মোবাইল নম্বর, শিক্ষাগত যোগ্যতার সব সনদের বিবরণ, নিবন্ধন সনদের বিবরণ ও এনআইডির বিবরণ উল্লেখ করে সব সনদের সত্যায়িত অনুলিপির সঙ্গে এনটিআরসিএর কার্যালয়ে জমা দিতে হবে।
এনটিআরসিএ আরো বলছে, শিক্ষক নিবন্ধন সনদসহ শিক্ষাগত যোগ্যতার সনদের সত্যায়িত ফটোকপি ও তথ্য পাঠাতে ব্যর্থ হলে প্রার্থীদের নিয়োগ সুপারিশের জন্য বিবেচনা করা হবে না
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
