নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, জিপিএর মান বাড়ানোয় মেডিকেলে ভর্তির পরীক্ষার্থী কমেছে। আগে দুই পরীক্ষা (মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক) মিলিয়ে জিপিএ-৮ পেলে আবেদন করা যেত। এবার তা বাড়িয়ে ৯ করা হয়েছে। যে কারণে পরীক্ষার্থীর সংখ্যা কমতে পারে।
শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনে মেডিকেলে ভর্তির পরীক্ষাকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।
২০২২-২০২৩ শিক্ষাবর্ষে এমবিবিএসে ভর্তি পরীক্ষার্থীর সংখ্যা কমেছে ৪ হাজার। আজ সরকারি ৩৭টি মেডিকেল কলেজে ৪ হাজার ৩৫০ আসনের বিপরীতে ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছেন ১ লাখ ৩৯ হাজার ২১৭ জন ভর্তি-ইচ্ছুক। এ ছাড়া বেসরকারি ৭১টি মেডিকেল কলেজে ভর্তিযোগ্য আসন রয়েছে ৬ হাজার ৭৭২টি। এ বছর ছেলে পরীক্ষার্থী থেকে মেয়ে পরীক্ষার্থীর সংখ্যা বেশি। স্বাস্থ্যমন্ত্রী জানান, এ বছর ৫৬ শতাংশ মেয়ে শিক্ষার্থী আবেদন করেছেন, তার বিপরীতে ছেলে শিক্ষার্থী ৪৬ শতাংশ।
আজকের পত্রিকা অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
দেশের সব মেডিকেল কলেজে ২০২২-২৩ শিক্ষাবর্ষে এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আজ অনুষ্ঠিত হয়। রাজধানীর ৫টিসহ দেশের ১৯টি কেন্দ্রে সকাল ১০টায় একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা চলে এক ঘণ্টা।
সারা দেশে পরীক্ষা হওয়ার কারণে এবার প্রশ্নপত্রের সঙ্গে ট্র্যাকিং ডিভাইস যুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন জাহিদ মালেক। তিনি বলেন, এর ফলে সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১১/০৩/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
