এইমাত্র পাওয়া

প্রয়াত শিক্ষকদের স্মরণে দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক, রাজশাহীঃ জেলার চারঘাটের পদ্মা উচ্চ বিদ্যালয়ের প্রয়াত শিক্ষকদের স্মরণে দোয়া মাহফিলের আয়োজন করেছে সাবেক ছাত্র-ছাত্রী অ্যাসোসিয়েশন। বৃহস্পতিবার দুপুরে স্কুল চত্বরে এই আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

পদ্মা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফজলুর রহমানসহ প্রয়াত শিক্ষক ও শিক্ষার্থীদের স্মরণে আলোচনা, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

আয়োজনে সভাপতিত্ব করেন সাবেক ছাত্র-ছাত্রী অ্যাসোসিয়েশনের আহ্বায়ক মো. নুরুন্নবী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক আবুল হাসেম। স্বরণ সভায় বক্তব্য দেন, প্রয়াত শিক্ষক ফজলুর রহমানের ছেলে স্কুলের সাবেক ছাত্র রকিবুল হাসান ও চায়না খাতুন, শিক্ষক শাহানাজ বেগম, মো. রায়হান, সাদেক আলী। মিলাদ মাহফিলে মোনাজাত পরিচালনা করেন মৌলভী শিক্ষক আকরাম হোসেন। দোয়া অনুষ্ঠানে সাবেক ও বর্তমান ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন সাবেক ছাত্র-ছাত্রী অ্যাসোসিয়েশনের যুগ্ম আহ্বায়ক সাজেদুল করিম।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১০/০৩/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.