এইমাত্র পাওয়া

আট শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ করল ঢাকা বোর্ড

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ চলতি বছর প্রকাশিত এইচএসসি (২০২২) পরীক্ষার ফলাফলে শতভাগ ফেল করা আট শিক্ষাপ্রতিষ্ঠানকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা। আগামী দশদিনের মধ্যে লিখিতভাবে বোর্ডকে এ ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (৯ মার্চ) ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক আবু তালেব মো. মোয়াজ্জেম হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ২০২২ সালে এইচএসসি পরীক্ষায় আপনার প্রতিষ্ঠান থেকে কোনো পরীক্ষার্থী পাস করতে পারেনি। তাই আপনার প্রতিষ্ঠানের পাঠদানের অনুমতি কেন বাতিল করা হবে না তা ব্যাখ্যাসহ আগামী ১০ কর্মদিবসের মধ্যে জানাতে হবে।

কারণ দর্শানোর তালিকা রাজধানীর সবুজবাগে সেন্ট্রাল আইডিয়াল কলেজ, শাহজাহানপুরে ঢাকা অক্সফোর্ড ইন্টারন্যাশনাল কলেজ, মানিকগঞ্জ সদরে আফরোজা রমজান গার্লস হাইস্কুল অ্যান্ড কলেজ, টাঙ্গাইলের আলোয়া হাইস্কুল অ্যান্ড কলেজ, রাজবাড়ী নূর নেছা কলেজ, গোপালগঞ্জের কাশিয়ানী রাতৈল কলেজ ও সদরের ডা. দেলোয়ার হোসেন মেমোরিয়াল কলেজ, কিশোরগঞ্জের লেফটেন্যান্ট কর্নেল (অব.) করিম ভূঁইয়া কলেজ।

গত ৮ ফেব্রুয়ারি ২০২২ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে দেখা যায়, সারাদেশে ২০২২ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষায় ৫০টি শিক্ষাপ্রতিষ্ঠানের একজনও পাস করেনি। এর মধ্যে ঢাকা শিক্ষাবোর্ডের আওতাধীন আটটি প্রতিষ্ঠান রয়েছে। বাকিগুলো নয়টি শিক্ষাবোর্ডের। এসব শিক্ষাপ্রতিষ্ঠানকে পর্যায়ক্রমে এক ধরনের শোকজ দেওয়া হবে বলে জানা গেছে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৯/০৩/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায় 


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.