এইমাত্র পাওয়া

অস্ত্র ঠেকিয়ে ডাচ-বাংলা ব্যাংকের সোয়া ১১ কোটি টাকা ছিনতাই

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ রাজধানীর তুরাগ এলাকায় অস্ত্র ঠেকিয়ে জিম্মি করে ডাচ-বাংলা ব্যাংকের সোয়া ১১ কোটি টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (৯ মার্চ) দুপুরে ব্যাংকটির বিভিন্ন বুথের এটিএম মেশিনে টাকা রাখতে যাওয়ার সময় ছিনতাইকারীদের কবলে পড়ে সিকিউরিটি কোম্পানির গাড়ি।

তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুদ হাওলাদার  এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সিকিউরিটি কোম্পানির একটি গাড়িতে ডাচ-বাংলা ব্যাংকের ১১ কোটি পঁচিশ লাখ টাকা ওই ব্যাংকের সাভার ইপিজেড বুথে নিয়ে যাওয়া হচ্ছিল। উত্তরা ১১ নম্বর সেক্টরের ব্রিজের পাশে ওৎ পেতে থাকা ছিনতাইকারীরা অস্ত্রের মুখে জিম্মি করে সে টাকা ছিনিয়ে নেয় বলে আমরা অভিযোগ পেয়েছি।

তিনি আরও বলেন, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা হচ্ছে। অপরাধীদের শনাক্ত করতে আমরা কাজ শুরু করেছি।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৯/০৩/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায় 


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.