কে এম শামীমঃ বাংলাদেশ মাদরাসা জেনারেল টিচার্স এসোসিয়েশন(বিএমজিটিএ) নেতৃবৃন্দের মাদরাসা অধিদপ্তরের মহাপরিচালকের সঙ্গে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার এই সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের স্বাগত বক্তব্যে বিএমজিটিএ সভাপতিি মো: হারুন অর রশিদ, মাদ্রাসা অধিদপ্তরের মহাপরিচালককে মাদ্রাসার স্বার্থে কাজ করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন এবং বিভিন্ন বিদ্যমান সমস্যা সমূহ উপস্হাপন করেন। উপস্হাপনা করেন মহাসচিব মো শান্ত ইসলাম, সহোযোগীতায় ছিলেন, মো.ফখরুল ইসলাম, মো.ফিরোজ আলম, এলিন তালুকদার।
এ সময় সংগঠনটির পক্ষ থেকে দাবি সমূহ তুলে ধরা হয়।
১.সকল প্রভাষকদের ১৬ বছর পূর্ণ হওয়া সাপেক্ষে সহকারী অধ্যাপক পদে পদায়ন করা।
২. প্রভাষকদের পদায়নের ক্ষেত্রে ভগ্নাংশকে পূর্ন সংখ্যা হারে পদায়ন করা।যেমন ৩ জনে ২ জন, ৫ জনে ৩ জন, ৭ জনে ৪ জনের পদায়ন করা।
৩. নামের সাথে পদবি ও বিষয় পরিবর্তন /সংশোধনে জটিলতা দূর করা।
৪. পূর্ণাঙ্গউৎসব ভাতা প্রদান করা ।
৫.সকল গ্রেডের ক্ষেত্রে পদোন্নতির পরে ইনক্রিমেন্ট যোগ করা এবং যারা ইতোমধ্যে ইনক্রিমেন্ট যুক্ত না হওয়া সমস্যার কারনে বঞ্চিত তাদের সমস্যা সমাধান করা।
৬. সহকারী শিক্ষকদের সিনিয়র স্কেল মানে ৯ম গ্রেড থেকে ৮ম গ্রেডে দ্রুত পদান্নতির ব্যবস্থা করা।
৭. সরকারি প্রাথমিকের ন্যায় ইবতেদায়ীতে সরকারি বৃত্তি এবং মিড ডে মিল চালুর ব্যবস্থা করা।
৮. মাদরাসা অধিদপ্তরের বিভিন্ন কর্মশালায়/সভায় সংগঠনের নেতৃবৃন্দকে অন্তর্ভুক্ত করা
৯. সরকারী প্রাথমিকের ন্যায় ইবতেদায়ীতে মিড ডে মিল চালু করা
১০. প্রশাসনিক পদে অন্তত একটি পদে পূর্বের শিক্ষানীতির আলোকে জেনারেল শিক্ষকদের পদায়ন করা ।
১১. জেনারোল শিক্ষকদের পর্যাপ্ত প্রশিক্ষণের ব্যবস্থা করা
১২. মাদ্রাসা থেকে অনার্স,মাস্টার্স কারী ছাত্র-ছাত্রীদের মাদ্রাসার প্রশাসনিক পদে চাকুরির সুযোগ দেওয়া।
এসময় উপস্থিত অনেক কেন্দ্রীয় নেতারা মহাপরিচালক মহোদয়কে সরাসরি বিভিন্ন সমস্যার বিষয়ে প্রশ্ন উপস্থাপন করে অবহিত করেন। প্রায় এক ঘন্টা ধরে মহাপরিচালক অতিরিক্ত সচিব হাবিবুর রহমান জেনারেল শিক্ষকদের সমস্যা গুলি শোনেন। তিনি তাঁর আলোচনায় উপস্থাপিত সমস্যা সমাধান করবেন বলে জোর দেন। বাংলাদেশের সকল জেলা থেকে আগত বিএমজিটিএ কেন্দ্রীয় নেতৃবৃন্দকে ডিজি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৭/০৩/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
