নির্মাতা-অভিনেতা হুমায়ূন সাধু মারা গেছেন

অনলাইন ডেস্ক

নাট‌্য নির্মাতা ও অভিনেতা হুমায়ূন সাধু মারা গেছেন।

বৃহস্পতিবার রাত দেড়টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় (ইন্নালিল্লাহি … রাজিউন)।

নাটক ও চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী এ তথ‌্য নিশ্চিত করেছেন।

গত ২৯ সেপ্টেম্বর হুমায়ূন সাধুর ব্রেন স্ট্রোক হলে তাকে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়। এরপর আবারো ব্রেন স্ট্রোক হলে তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে লাইফ সাপোর্ট ছিলেন তরুণ এই অভিনেতা ও নির্মাতা।

হুমায়ূন সাধু একাধারে অভিনেতা, পরিচালক ও নাট্যকার। তিনি মেড ইন বাংলাদেশ সিনেমা দিয়ে অভিনয়জীবন শুরু করেন। মোস্তফা সরয়ার ফারুকীর সঙ্গে সহকারী পরিচালক হিসেবেও কাজ করেছেন তিনি। হুমায়ূন সাধু অভিনীত আলোচিত নাটক হচ্ছে- ঊন মানুষ। তার পরিচালিত আলোচিত একটি নাটকের নাম ‘চিকন পিনের চার্জার’। চলতি বছরের একুশে বইমেলায় তার লেখা একটি উপন্যাসও প্রকাশ হয়েছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.