মো.নূরুজ্জামান বাসমাশিস নির্বাচনে সমর্থন প্রত্যাশী

মো. নূরুজ্জামান বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি (বাসমাশিস) নির্বাচন-২০১৯ এ ময়মনসিংহ অঞ্চল থেকে মাসরুরুল হক (তানভীর) – মামুন পরিষদ সমর্থিত কেন্দ্রীয় সদস্য পদপ্রার্থী। তিনি খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় দিয়ে কর্ম জীবন শুরু করেন। তিনি বর্তমানে ময়মনসিংহ জেলাধীন গফরগাঁওস্থ খায়রুল্লাহ সরকারি বালিকা উচ্চ ‍বিদ্যালয়ে কর্মরত । তিনি ২০০৫ ব্যাচের একজন শিক্ষক।

কর্ম জীবনে তার সেরা কিছু প্রাপ্তি।।
১। ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ শিক্ষক ২০১৭,২০১৮, ২০১৯ পরপর তিনবার। জাতীয় শিক্ষা সপ্তাহ,মাউশি, শিক্ষা মন্ত্রনালয়।
২। ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ শিক্ষক ২০১৬। জাতীয় শিক্ষা সপ্তাহ, মাউশি, শিক্ষা মন্ত্রনালয়।
৩। গফরগাঁও উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক ২০১০,২০১১ পরপর দুইবার। BSB Foundaion.
৪। ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ ইমাম ২০০৬। ইসলামিক ফাউন্ডেশন, ধর্ম মন্ত্রনালয়।

৫। ২০১৮ সালে মাধ্যমিক পর্যায়ের আইসিটি তে বিশেষ অবদানের জন্য শিক্ষা ও তথ্য যোগাযোগ মন্ত্রণালয় থেকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।
৬। ময়মনসিংহ জেলা আইসিটি অ্যাম্বাসেডর ২০১৭ থেকে। a2i, ICT Division
৭। উপজেলা আইসিটি ট্রেনিং এন্ড রিসার্স সেন্টার ফর এডুকেশন (UITRCE) এর মাস্টার ট্রেইনার ২০১৬ সাল থেকে।
৮। প্রাক্তন গফরগাঁও উপজেলার আইসিটি কমিটির সভাপতি ২০১৭ সাল থেকে। বর্তমান গফরগাঁও উপজেলা আইসিটি ফোরামের সাধারণ সম্পাদক।
৯। ময়মনসিংহ জেলা আইসিটি ফোরামের সহ. সম্পাদক।

১০। তিনি কারিকুলাম বিস্তরণ ২০১২ এর শিক্ষক প্রশিক্ষক হিসেবে ময়মনসিংহ ও নেত্রকোনা জেলায় দায়িত্ব সফলভাবে পালণ করেন।

১১। তিনি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা এর জেএসসি ও এসএসসি পরীক্ষঅর একজন প্রধান পরীক্ষক হিসেবে দায়িত্ব পালণ করে আসছেন।

এছাড়াও তিনি নিজ এলাকায় বিভিন্ন ধর্মীয়-সামাজিক কর্মকান্ডে নিজেকে জড়িয়ে রেখেছেন।

মাধ্যমিক শিক্ষার উন্নয়নে তিনি নিবেদিত প্রাণ। ২৫ অক্টোবর বাসমাশিস নির্বাচনে তিনি সবার দোয়া ও সমর্থন প্রত্যাশী।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.