এইমাত্র পাওয়া

এমপিওভুক্তির তালিকায় সরকারি কলেজ!

হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার শাহজালাল কলেজকে জাতীয়করণ করে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের পক্ষ থেকে আদেশ জারি করে ২০১৮ সালের ১২ আগস্ট । ওইদিনের আদেশে বলা উল্লেখ করা হয়, ‘সরকারিকৃত কলেজ শিক্ষক ও র্কমচারী আত্মীকরণ বিধিমালা-২০১৮’এর আলোকে জেলা ও উপজেলাধীন ২৭১টি কলেজ ৮ আগস্ট হতে সরকারি করা হলো।’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি অনুযায়ী এসব প্রতিষ্ঠান সরকারি করা হয়েছে।` সেই ২৭১ কলেজের মধ্যে ১টি হলো শাহজালাল কলেজ।

http://www.educationbangla.com/media/PhotoGallery/2019March/ss20191024092247.jpg

বুধবার (২৩ অক্টোবর) প্রকাশিত এমপিওভুক্তির তালিকায় দেখা যায়, তালিকার ৫১ নম্বরে (ইআইএন ১২৯৪৯২) থাকা শাহজালাল কলেজটির ডিগ্রি সেকশনের এমপিওভুক্তি হয়েছে। এখন প্রশ্ন উঠেছে যে কলেজটি সরকারি হলো প্রায় ১বছর পূর্বে সে কলেজটি আবার এমপিওভুক্তির তালিকায় কেনো ?

এব্যাপারে শাহজালাল কলেজের অধ্যক্ষ মোজাম্মেল হক বলেন, আমাদের কলেজের ডিগ্রি সেকশনের এমপিওর জন্যে আবেদন করেছিলাম আরও অনেক আগে । আবেদন করার পর সরকারি হওয়ার আদেশ জারি করা হয়। তিনি উল্লেখ করেন এটাতো আমার বিষয় না। যারা তালিকা করেছেন তারা বলতে পারবেন আমাদের কলেজের `ডিগ্রি সেকশন` এমপিওভুক্তির তালিকায় যুক্ত হলো কিভাবে। তারা হয়তো পরে আর তথ্য যাচাই বাছা্ই করেন নাই।

এ ব্যাপারে মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক প্রফেসর মো. শাহেদুল খবির   জানান, জাতীয়করণকৃত কোনো প্রতিষ্ঠান এমপিওভুক্তির কোনো প্রয়োজন নেই বা তালিকায় থাকার সুযোগ নেই। ভুলক্রমে হয়তো এটা হতে পারে। কিন্তু ভুলক্রমে হোক আর যেভাবেই হোক এই জাতীকরনকৃত প্রতিষ্ঠানটি এমপিওভুক্ত করার কারণে হয়তো আরেকটি নন এমপিও কলেজ এমপিওভুক্তির তালিকা থেকে বাদ পড়লো।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.