এইমাত্র পাওয়া

এমপিভুক্তির জন্য বরাদ্দ ৮শ ৬৫ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক :

২০১৯-২০২০স্বীকৃতিপ্রাপ্ত নতুন শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির জন্যে অর্থ বিভাগ থেকে ৮ শ ৬৫ কোটি টাকা বরাদ্দ করেছে সরকার। এ অবস্থায় বাছাইকৃত ১৬৫১ টি প্রতিষ্ঠানের জন্য এমপিও বাবদ বার্ষিক ব্যয় ৪৫০ কোটি ৮৩ লক্ষ ৭৭ হাজার ৪৪০ টাকা।

উক্ত ব্যয়ের সম্ভাব্য ৫১৪ কোটি ১৬ লাখ ২২ হাজার ৫৬০ টাকা অবশিষ্ট থাকবে। এই অবশিষ্ট অর্থ যাচাই বাছাই করে চলতি অর্থ বছরে পুনরায় আরও শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করা সম্ভব হবে।

মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান:

দাখিল পর্যায়ে ৩৫৮, আলিম মাদ্রাসা ১২৮, ফাজিল মাদ্রাস ৪২, কামিল মাদ্রাসা ২৯ মোট – ৫৫৭।

কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান:

কৃষি ৬২, ভোকেশনাল স্বতন্ত্র ৪৮, ভোকেশনাল সংযুক্ত ১২৯, বিএম স্বতন্ত্র ১৭৫, বিএম সংযুক্ত ১০৮ মোট ৫২২।

নীতিমালার নির্দেশনা ও চাহিদা পূরণ করতে পারা ২ হাজার ৭৩০টি শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করা হয়েছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.