প্রাথমিকের ১৪৮০ শিক্ষার্থীকে কম্বল দিলেন সংসদ উপনেতা

এম এ কাশেম,নালিতাবাড়ি  (শেরপুর) প্রতিবেদকঃ জেলার নালিতাবাড়ী উপজেলায় বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় উপনেতা বেগম মতিয়া চৌধুরীর ব্যক্তিগত তহবিল থেকে উপজেলার ১২টি ইউনিয়ন এবং পৌরসভার সহ ১৩ টি ভেনুতে সরকারি প্রাথমিক বিদ্যালয়, এবতেদায়ী মাদ্রাসা, সংযুক্ত প্রাথমিক বিদ্যালয় দ্বিতীয় শ্রেণীর ১০ জন (টপ ১০) মেধাবী শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করেন।

 শুক্রবার সকালে পার্শ্ববর্তী উপজেলায় নকলায় বিতরণ পরবর্তী নালিতাবাড়ী উপজেলার সকাল দশটায় শুরু করে বিকাল পাঁচটা পর্যন্ত ১৩টি স্থানে সর্বমোট ১৪৮ প্রতিষ্ঠানের প্রতিটি প্রতিষ্ঠানে দশজন করে মোট ১৪৮০ কম্বল বিতরণ করেন। এছাড়া তিনি দলীয় নেতাকর্মী নিয়ে অসহায় দুস্থদের মাঝেও ১৩০০ কম্বল বিতরণ করেন।

সম্প্রতি বাংলাদেশ জাতীয় সংসদে উপনেতা নির্বাচিত হওয়ায় এলাকার দলীয় নেতাকর্মী বিভিন্ন প্রতিষ্ঠান থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় সাধারণ মানুষের উপচে পড়া ভীড়ও লক্ষ্য করা যায়।

সংসদ উপনেতা বেগম মতিয়া চৌধুরী বলেন,জননেত্রী শেখ হাসিনা সরকার কোমলমতি শিক্ষার্থীসহ দেশের সকল মানুষের জন্য কাজ করে যাচ্ছেন।

সারাদিনব্যাপী কম্বল বিতরনকালে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আমিনুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা খৃষ্টফার হিমেল রিছিল, উপজেলা সহকারী কমিশনার(ভূমি)ইফফাত জাহান তুলি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ এইচ এম মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক ওয়াজকরুনি, পৌরমেয়র আলহাজ্ব আবু বক্কর সিদ্দিক,স্ব স্ব ইউনিয়ন চেয়ারম্যান,প্রত্যেক শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিষ্ঠান প্রধানসহ অন্যান্য শিক্ষকবৃন্দ,দলীয় বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৫/০২/২৩ 

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.